শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

ছেলেকে হারিয়ে পাগলপ্রায় শহীদ শোভনের বাবা-মা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

৫ই আগস্ট ২০২৪ বাংলাদেশের আকাশে বাতাসে ভেসে আসে এক স্বস্থির নিঃশ্বাস। দখিনা বাতাসে সুবাস ছড়িয়ে পড়ে ছাত্র আন্দোলনে শহীদের রক্তের । উম্মাতাল পৃথিবী দেখতে পেয়েছে নব্য ফেরাউনের পতনের দৃশ্য। কিন্তু এই নব্য ফেরাউনের পতনের জন্য জীবন দিতে হলো সহশ্র তরুনের। মা হারলো তার কলিজার টুকরা সন্তানকে। সন্তান হারালো তার বাবাকে।

ঠিক তেমনি শোভনের মা-বাবা একমাত্র ছেলেকে হারিয়ে পাগলপ্রায় বাবা-মা। ঘুম-খাওয়া কিছুই নেই। দিনরাত কাটে কান্নাকাটি করে। ছেলে শহিদুল ইসলাম শোভন (২১) গত ১৯ জুলাই রাজধানীর নিউমার্কেট এলাকায় শহীদ হন। শোভন গত বছর শেখ বোরহান উদ্দিন কলেজ থেকে এইচএসসি পাস করেছেন।

শোভনের পিতার নাম মো: নজরুল ইসলাম। মা শাহনাজ বেগম। বাবা কামরাঙ্গীরচর এলাকার একজন প্লাস্টিক ব্যবসায়ী। মা গৃহিণী। দুই ভাইবোনের মধ্যে শোভন ছিল বড়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই তিনি আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন। গত ১৯ জুলাই রাজধানীর নিউমার্কেট এলাকায় মিছিলে যান শোভন। সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সেখানে পুলিশের গুলিতে আহত হন শোভন। আন্দোলনকারীরা তাকে নিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে গেলে সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। শহীদ ডট ইনফোতে ৬২ নম্বরে স্থান পায় শহীদ শোভনের নাম।

শোভনকে মৃত ঘোষণা করার পর পুলিশ তার লাশ নিয়ে টানা হেঁচড়া করে। পরে ছাত্র-জনতার প্রতিবাদের মুখে পুলিশ শোভনের লাশ নিয়ে যেতে পারেনি। রাতেই তার লাশ নেয়া হয় কামরাঙ্গীরচরের বাসায়। ঘটনার দিন শোভনের পিতা নজরুল ইসলাম ছিলেন ইন্ডিয়ায়। তার দেশে ফিরে আসা পর্যন্ত শোভনের লাশ ফ্রিজিং অ্যাম্বুলেন্সে রাখা হয়। পরদিন ২০ জুলাই কামরাঙ্গীরচরে নামাজে জানাজা শেষে হাফেজি হুজুরের মাদরাসা সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।

শহীদ শোভনের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর থানার কোলাপাড়া গ্রামে। শোভন নিহতের ঘটনায় তার আত্মীয়স্বজন, সহপাঠী, বন্ধু-বান্ধব, পরিচিতজনের মধ্যে শোক নেমে আসে। তার বাবা-মা এখন পাগলপ্রায়। শোভনের মামা মনির হোসাইন বলেন, এই সন্তানকে নিয়ে তার বাবা-মায়ের অনেক স্বপ্ন ছিল। পরিবারের সবার ইচ্ছে ছিল শোভন বড় হয়ে বাবা-মায়ের সব স্বপ্ন পূরণ করবে। কিন্তু দেশের জন্য শহীদ হয়েছে শোভন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »