শিরোনাম :
দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis

ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

পুলিশ কর্মকর্তার ভুয়া পরিচয় দিয়ে এক বৃদ্ধের কাছ থেকে প্রায় ১৯ লাখ মালয়েশিয়ান রিঙ্গিত হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র। মালয়েশিয়ার পেরাক রাজ্যের ইপো শহরে ঘটেছে এই ঘটনা। ঘটনাটি নিশ্চিত করে সাধারণ মানুষকে এ ধরনের ফোন স্ক্যাম থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় পুলিশ।

পেরাক রাজ্যের পুলিশ প্রধান দাতুক মোহাম্মদ আলউই জাইনাল আবিদিন জানান, ৭৮ বছর বয়সী ভুক্তভোগী বৃদ্ধ গত শুক্রবার এ বিষয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করা হয়, প্রতারক চক্রের এক সদস্য নিজেকে পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে এবং ওই বৃদ্ধকে কোনো এক মামলার তদন্তে অভিযুক্ত হিসেবে জড়িত থাকার ভয় দেখায়।

এরপর গ্রেপ্তার ও আইনি জটিলতার ভয় দেখিয়ে বৃদ্ধকে নির্দেশ মতো কাজ করতে বাধ্য করা হয়। একপর্যায়ে প্রতারকদের কথামতো অচেনা একাধিক ব্যাংক অ্যাকাউন্টে মোট ১৯ লাখ রিঙ্গিত স্থানান্তর করেন তিনি। বর্তমানে মালয়েশিয়ার দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণার এই মামলাটি তদন্ত করছে পুলিশ।

এ ঘটনার পর পেরাক পুলিশ প্রধান স্পষ্ট জানিয়েছেন, কোনো ধরনের তদন্তের স্বার্থে পুলিশ কখনোই কাউকে কোনো নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা পাঠানোর নির্দেশ দেয় না। এ ধরনের সন্দেহভাজন ফোন পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশ স্টেশনে যোগাযোগের পরামর্শ দেন তিনি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »