শিরোনাম :

মাদক-জুয়া বরদাশত করা হবে না: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

মাদকদ্রব্য বিক্রি, সেবন ও জুয়াসহ কোনো ধরনের অপকর্ম বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। মাদক কারবারিদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণে স্থানীয় প্রশাসন ও পুলিশকে নির্দেশ দিয়ে তিনি বলেন, অপরাধীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরে সাম্প্রতিক বন্যায় সনাতনী ইউনিয়নে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মধ্যে ঢেউটিন ও অর্থসহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে ১৪০ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম, দলীয় নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, রাজনীতি করতে হলে সাধারণ মানুষের কাছে যেতে হবে এবং তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে মন জয় করতে হবে। নেতাদের পেছনে ঘুরে নেতা হওয়ার রাজনীতির অবসান ঘটিয়ে জনকল্যাণমূলক রাজনীতিতে গুরুত্ব দিতে হবে।

বিরোধী রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, একটি রাজনৈতিক দলের নিজস্ব রূপরেখা বা গঠনমূলক কর্মপরিকল্পনা নেই। জনগণের উন্নয়নে কাজ না করে তারা সরকার ও অন্যদের অযৌক্তিক সমালোচনায় ব্যস্ত থাকে। বিভক্তি ও অপপ্রচার সৃষ্টিকারী রাজনীতি সামাজিকভাবে বর্জন ও ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্য ও শিক্ষা খাতের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, সরকার সাধারণ মানুষের দোরগোড়ায় শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ ও সম্মান নিশ্চিত করা হবে। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মান বাড়ানো হচ্ছে।

নদীভাঙন রোধে দীর্ঘমেয়াদি শাসনব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট দ্রুত সংস্কারের প্রতিশ্রুতিও দেন তিনি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Theme Dwonload From ThemesBazar.Com
Translate »