মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, মন্ত্রিসভার সদস্যদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতাই বর্তমান সরকারের রাজনৈতিক স্থিতিশীলতার অন্যতম ভিত্তি। এই স্থিতিশীলতার কারণে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ এবং বিভিন্ন নীতি কার্যকরভাবে বাস্তবায়নের সুযোগ পাচ্ছে।
আনোয়ার বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা ও মতভেদ দেখা গেলেও মন্ত্রিসভার সদস্যদের মধ্যে সামগ্রিকভাবে ভালো সমঝোতা ও ঐকমত্য রয়েছে। এই সহযোগিতার পরিবেশ সরকারের কাজকে আরও গতিশীল করছে।
তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন এবং জনগণের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগ এগিয়ে নেওয়া সহজ হয়। তবে অর্জিত সাফল্যে আত্মতুষ্ট না হয়ে সরকারের কর্মদক্ষতা আরও বাড়ানোর ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।