শিরোনাম :
দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis

দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের ঘটনায় চলমান তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে পরিচালিত হচ্ছে, এমন অভিযোগ নাকচ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

তিনি বলেছেন, এসব তদন্তের সঙ্গে তিনি সরাসরি যুক্ত নন। তদন্ত পরিচালনা করে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো। কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হবে কি না, সে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার অ্যাটর্নি জেনারেলের।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, সরকারের কার্যক্রম আইন ও বিধি অনুযায়ী পরিচালিত হচ্ছে কি না, তা নিশ্চিত করাই তাঁর দায়িত্ব। দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার বন্ধে সরকারকে কঠোর থাকতে হবে।

তিনি আরও বলেন, তদন্ত শেষে অ্যাটর্নি জেনারেল ও তাঁর দল মামলার সব তথ্য-প্রমাণ পর্যালোচনা করে অভিযোগ গঠন করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেন। আর কারও অপরাধ প্রমাণিত হলে সাজা দেওয়ার সিদ্ধান্ত দেন আদালত।

গতকাল মালয়েশিয়া অ্যাগ্রিকালচার, হর্টিকালচার অ্যান্ড অ্যাগ্রোট্যুরিজম এক্সিবিশন (মাহা) ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন আনোয়ার ইব্রাহিম।

তিনি বলেন, দুর্নীতি ও অর্থ আত্মসাৎ কোনো সাধারণ রাজনৈতিক খেলা নয়। ব্যক্তির পদ বা মর্যাদা বিবেচনা না করে ন্যায়বিচার, স্বচ্ছতা ও আইনের ভিত্তিতে আইন প্রয়োগ নিশ্চিত করতে হবে।

আনোয়ার আরও বলেন, সরকার আইনের শাসন সমুন্নত রাখবে এবং প্রতিটি মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »