শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

ইসরায়েলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরু করলো ইরান

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৮ জুন, ২০২৬

ইসরায়েলি আগ্রাসনের প্রতিশোধ নিতে ‘অপারেশন নাসর’ শুরু করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স। এ অপারেশনের অধীনে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইসরায়েলি বিমান ঘাঁটি নেভাতিম ও তেল নফে হামলা চালিয়েছে ইরান। সোমবার (০৮ জুন) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘অপারেশন নাসরের’ আওতায় আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের যোদ্ধারা ইসরায়েলের সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দুটি বিমান ঘাঁটি নেভাতিম ও তেল নফের প্রধান কেন্দ্রগুলোতে হামলা চালাচ্ছে।

আইআরজিসির জনসংযোগ দপ্তর জানিয়েছে, ১২ দিনের যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধার অংশ হিসেবে সোমবার সকালে ‘ইয়া হায়দার কারার’ সাংকেতিক নামে এই অভিযান শুরু হয়। ইরানের রাডার স্থাপনায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলার সরাসরি জবাবে এই অভিযান চালানো হয়েছে বলেও উল্লেখ করে তারা।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা রেখে আইআরজিসি অ্যারোস্পেস ফোর্স নেভাতিম এবং তেল নফের কৌশলগত বিমান ঘাঁটির গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোকে লক্ষ্য করে ‘অপারেশন নাসর’ শুরু করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, শত্রুপক্ষের যেকোনো হামলার জবাব দিতে আইআরজিসির সকল যোদ্ধা ও অভিযানিক দল সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।
সূত্র: মেহের নিউজ

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »