শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জুবায়েদ হত্যা: বিক্ষোভে উত্তাল পুরান ঢাকা, দ্রুত গ্রেপ্তারের দাবি শিক্ষার্থীদের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জুবায়েদ হোসাইনকে ছুরিকাঘাতে হত্যার প্রতিবাদে বিক্ষোভে ফুঁসে উঠেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে তারা পুরান ঢাকার তাঁতিবাজার সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন। এ সময় বিক্ষোভকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে রবিবার (১৯ অক্টোবর) রাত ৯টার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বর থেকে ছাত্রদলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কলা ভবনের সামনে দিয়ে সেন্ট্রাল লাইব্রেরি ও রোকেয়া হলের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে নেতারা জুবায়েদ হত্যার তীব্র নিন্দা জানিয়ে বলেন,

“একজন মেধাবী শিক্ষার্থীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, অথচ এখনো কেউ গ্রেপ্তার হয়নি—এটা প্রশাসনের চরম ব্যর্থতা।”

পরে মিছিলটি শামসুন্নাহ হল হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অগ্রসর হয়ে শেষ হয়।

রবিবার সন্ধ্যার দিকে বংশাল থানার পুলিশ জুবায়েদের মরদেহ উদ্ধার করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান,

“জুবায়েদ হোসাইন ছুরিকাঘাতে নিহত হয়েছেন। তিনি যেখান থেকে উদ্ধার হয়েছেন, সেই বাড়িতে টিউশনি করতেন। মৃত্যুর কারণ ও ঘটনার পেছনের মোটিভ উদঘাটনে তদন্ত চলছে।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ তাজাম্মুল হক বলেন,

“পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের অনুরোধ করেছি, তারা কাজ শুরু করেছে।”

শিক্ষার্থীরা জানিয়েছেন, অতি দ্রুত জুবায়েদ হত্যার বিচার না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »