আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে প্রায় ২ লাখ কর্মী নেবে মালয়েশিয়া। বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থার মাধ্যমে ধাপে ধাপে এসব কর্মী পাঠানো হবে। চলতি সেপ্টেম্বরের শেষ দিক থেকেই কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানিয়েছে ঢাকা।
বাংলাদেশের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ৮ লাখ নিবন্ধিত বাংলাদেশি কর্মী রয়েছেন। এ ছাড়া দেশটিতে কিছু অনিবন্ধিত বাংলাদেশিও রয়েছেন। তাদের নিবন্ধনের জন্য মালয়েশিয়া সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার শুহাদা ওসমানের সঙ্গে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খানের বৈঠকের পর এসব তথ্য জানানো হয়।
গত জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর করেন। এ সময় তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার পুনরায় খুলে দেওয়ার বিষয়টি বিবেচনার অনুরোধ জানান।
ঋণের বোঝা ও জোরপূর্বক শ্রমের অভিযোগ ওঠার পর ২০২৪ সাল থেকে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছিল মালয়েশিয়া। তবে নতুন করে শ্রমবাজার চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এদিকে, মালয়েশিয়া সরকার ২০৩০ সালের মধ্যে দেশটিতে বিদেশি কর্মীর সংখ্যা মোট শ্রমশক্তির প্রায় ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নিয়েছে।