শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

নতুন সংসদ অধিবেশন সামনে রেখে প্রাক-বৈঠকে যোগ দিলেন প্রধানমন্ত্রী আনোয়ার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬

পুত্রাজায়া, ১৮ জানুয়ারি : আসন্ন সংসদ (দেওয়ান রাকইয়াত) (নিম্নকক্ষ) অধিবেশনের প্রস্তুতি হিসেবে সরকারদলীয় সংসদ সদস্যদের সঙ্গে প্রাক-অধিবেশন ব্রিফিংয়ে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।

শনিবার পুত্রাজায়ার সেরি পারদানা কমপ্লেক্সে অনুষ্ঠিত এই ব্রিফিংয়ে মন্ত্রিসভার সদস্য, সরকারপক্ষের সংসদ সদস্য এবং বিভিন্ন সরকারি দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দুপুর ১টা ৩০ মিনিটের দিকেই অংশগ্রহণকারীরা অনুষ্ঠানস্থলে পৌঁছাতে শুরু করেন।

উপস্থিত মন্ত্রীদের মধ্যে ছিলেন যোগাযোগমন্ত্রী দাতুক ফাহমি ফাদজিল, প্রধানমন্ত্রীর দপ্তরের মন্ত্রী (ধর্ম বিষয়ক) ড. জুলকিফলি হাসান, স্বাস্থ্যমন্ত্রী ড. জুলকিফলি আহমদ, কর্মমন্ত্রী দাতুক সেরি আলেক্সান্ডার নান্তা লিংগি এবং আবাসন ও স্থানীয় সরকারমন্ত্রী ঙা কোর মিং।

১৫তম পার্লামেন্টের পঞ্চম অধিবেশনের প্রথম সভা হয়েছে রোববার। এ উপলক্ষে দ্বান রাকইয়াতের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে ইয়াং দি-পারতুয়ান আগং সুলতান ইব্রাহিম রাজকীয় ভাষণ দেবেন।

পার্লামেন্টের সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, এবারের দ্বান রাকইয়াত অধিবেশন মোট ২০ কার্যদিবস চলবে। রাজকীয় ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন ও বিতর্কের পাশাপাশি, আগামী ২০ জানুয়ারি থেকে সাত দিনব্যাপী এই প্রস্তাবের ওপর সংসদ সদস্যরা আলোচনা করবেন।

অধিবেশনের তৃতীয় সপ্তাহে, ৪ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে, মন্ত্রীদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এরপর ১১ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে বিভিন্ন বিল উত্থাপন ও অন্যান্য সরকারি কার্যক্রম।

এবারের অধিবেশনে একাধিক গুরুত্বপূর্ণ নতুন আইন প্রস্তাব (বিল) উত্থাপনের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর বা দুই পূর্ণ মেয়াদে সীমাবদ্ধ করার প্রস্তাব, পাশাপাশি পাবলিক প্রসিকিউটরের ক্ষমতা থেকে অ্যাটর্নি জেনারেলের ভূমিকা আলাদা করার বিল।

গত ৫ জানুয়ারি প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এসব উদ্যোগের কথা ঘোষণা করেন, যা তিনি চলতি বছরের সংসদ অধিবেশনে বাস্তবায়নযোগ্য গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক সংস্কার হিসেবে উল্লেখ করেন। এছাড়া ওম্বাডসম্যান বিল ২০২৫ এবং তথ্যের স্বাধীনতা আইন সংক্রান্ত বিলও উত্থাপনের কথা রয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »