শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

কুয়ালালামপুরে দুই দিনের কর্মসূচিতে সফরে যাচ্ছেন থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেতকেও। রোববার থেকে শুরু হওয়া এ সফর চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

থাই সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, গত ৯ ও ১০ জুলাই থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে দুই দেশের নেতাদের মধ্যে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, এবারের সফরে সেগুলোর অগ্রগতি ও বাস্তবায়ন নিয়ে আলোচনা হবে।

সফরসঙ্গী হিসেবে থাকবেন থাইল্যান্ডের ন্যাশনাল ইন্টেলিজেন্স এজেন্সির পরিচালক এবং দক্ষিণ সীমান্ত প্রদেশগুলোর শান্তি সংলাপ প্যানেলের প্রধান থানাত সুওয়ান্নানন।

সফরকালে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসানের সঙ্গে বৈঠক করবেন সিহাসাক। বৈঠকে সীমান্ত নিরাপত্তা ও সীমান্তবর্তী এলাকার যৌথ উন্নয়ন নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

এ ছাড়া সড়ক ও রেল যোগাযোগ উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং অবৈধ সীমান্তপারাপার কার্যক্রম ঠেকাতে সীমান্ত বেড়ার আরও অংশ নির্মাণের বিষয়েও আলোচনা হবে।

দুই দেশের আশা, এসব সহযোগিতা সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগব্যবস্থা উন্নত করার পাশাপাশি সীমান্তবর্তী অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখবে এবং উভয় দেশের মানুষের জন্য সুফল বয়ে আনবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »