শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

পলাতক ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করল সরকার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ১১ আগস্ট, ২০২৫

ঢাকা: গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পলাতক থাকা ৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার করেছে সরকার। পদক হারানোদের মধ্যে আছেন ডিআইজি, পুলিশ সুপার এবং পুলিশ পরিদর্শক পদমর্যাদার কর্মকর্তারা। তারা বর্তমানে সবাই পলাতক এবং সাময়িক বরখাস্ত অবস্থায় আছেন।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০১০, ২০১১, ২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭, ২০১৮, ২০১৯, ২০২০ এবং ২০২২ সালে প্রদান করা উক্ত কর্মকর্তাদের পুলিশ পদক বাতিল করা হলো।

এছাড়া, পদক প্রত্যাহারের সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের অনুকূলে পদক সংক্রান্ত সকল আর্থিক সুবিধা বন্ধ করা হয়েছে। ইতোমধ্যে পদক সংক্রান্ত যে কোনো আর্থিক সুবিধা বা অর্থ গ্রহণ করে থাকলে তা ফেরত প্রদানেরও নির্দেশ দেওয়া হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »