শিরোনাম :
ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন

প্রবাসীদের সেবা প্রদানে অবহেলা কাম্য নয় : প্রতিমন্ত্রী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রবাসীদের সেবা প্রদানে কোন ধরনের অবহেলা বা দীর্ঘসূত্রিতা কাম্য নয়।

তিনি বলেন, প্রবাসীরা অনেক কষ্ট করে দেশে রেমিটেন্স পাঠায়। প্রবাসীদের রেমিটেন্স দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

রোববার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের কনফারেন্স রুমে বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রবাসী ও তাদের পরিবারের জন্য মন্ত্রণালয়ের প্রতিশ্রুত সেবা প্রদানে আন্তরিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বিদেশ ফেরত কর্মীদের পুনর্বাসনে সরকারের উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ করে বিদেশ ফেরত কর্মীদের আর্থ-সামাজিকভাবে প্রতিষ্ঠিত করতে হবে।

বোর্ডের মহাপরিচালক মো. হামিদুর রহমানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন।

উল্লেখ্য, প্রতিমন্ত্রী রোববার সকালে ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে বিতার্কিকদের এক সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »