শিরোনাম :
জাইমা রহমানের ছবি বিকৃতির অভিযোগে যুবকের বিরুদ্ধে থানায় জিডি ইরানের নতুন প্রস্তাবে হোয়াইট হাউসের নীরবতা, ট্রাম্পের কড়া বার্তা ইরানের নতুন প্রস্তাবে হোয়াইট হাউসের নীরবতা, ট্রাম্পের কড়া বার্তা শনিবার জাপান সফরে যাচ্ছেন বিরোধী দলীয় নেতা শ্রমিকদের মর্যাদাকে উপেক্ষা করে কোনও সমাজ টেকসই হতে পারে না: জামায়াত আমির সৌদি আরবের শ্রমবাজার ব্যবস্থাপনা ডিজিটাল প্ল্যাটফর্ম কিউইয়া: নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা ছাড়িয়েছে ২০ লাখ ইরান ইস্যুতে বিরোধী দলীয় নেতার প্রশ্নের জবাব দিলো পররাষ্ট্র মন্ত্রণালয় নবায়নযোগ্য জ্বালানি প্রসারে ব্যর্থতা, ইউরোপীয় আদালতের মুখোমুখি পর্তুগালসহ তিন দেশ উত্তরায় বাবার সামনে মেয়েকে অপহরণ, প্রধান আসামি গ্রেপ্তার দেশ জুড়ে অভিযান জোরদার ‘মাইগ্র্যান্ট রিপ্যাট্রিয়েশন প্রোগ্রাম’ ২.০ বাড়লো একবছর

ইরান ইস্যুতে বিরোধী দলীয় নেতার প্রশ্নের জবাব দিলো পররাষ্ট্র মন্ত্রণালয়

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১ মে, ২০২৬

ইরান ইস্যুতে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের প্রশ্নের ব্যাখ্যা দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার (১ মে) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক  এ বিষয়ে ব্যাখ্যা দেয়া হয়।

পোস্টে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদে দেয়া বক্তব্যে বিরোধী দলীয় নেতা প্রশ্ন করেছেন, বাংলাদেশের একটি বন্ধুরাষ্ট্র কেন বলেছে যে, তারা চরম কষ্টের সময়ে বাংলাদেশকে পাশে পায়নি।‌ এ বিষয়ে বাস্তবতা হলো চলমান উপসাগরীয় যুদ্ধে ওই অঞ্চলের দেশগুলোতে বাংলাদেশের নীতি প্রশংসিত হয়েছে।

উদাহরণ তুলে ধরে পোস্টে আরও বলা হয়, বাংলাদেশে অবস্থিত ইরানের দূতাবাস সাম্প্রতিক একটি বিবৃতিতে বাংলাদেশের ভারসাম্যমূলক ও গঠনমূলক নীতির প্রশংসা করেছে। একই বিবৃতিতে মিডিয়াতে দেয়া বক্তব্যের টুকরা অংশকে ইচ্ছামতো প্রচারে অসন্তোষ প্রকাশ করেছে ইরানের দূতাবাস। ফেসবুকে দেয়া পোস্টে এ সংক্রান্ত বিবৃতিটিও সংযুক্ত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এছাড়াও পোস্টে আরও বলা হয়েছে, গত ২৩ এপ্রিল ঢাকাস্থ ইরানি দূতাবাসে ইরানের জনগণের জন্য বাংলাদেশের পক্ষ থেকে জরুরি চিকিৎসা সহায়তা সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি বাংলাদেশ ও ইরানের মধ্যে বিদ্যমান গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন। সেই সঙ্গে তিনি এই দুঃসময়ে ইরানের জনগণের প্রতি বাংলাদেশের সহমর্মিতা ও আন্তরিক সমর্থনের জন্য ধন্যবাদ জানান বলেও পোস্টে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আরো পড়ুন

রাজশাহী জেলা মোটরশ্রমিক ইউনিয়নের কার্যালয় পুনরায় দখলে নিতে ককটেল বিস্ফোরণ, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রের মহড়া এবং ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে নগরীর শিরোইল বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে। মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ও জেলা মোটরশ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখির নেতৃত্বে এ হামলা ও দখল অভিযান চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় ও শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তৎকালীন সাধারণ সম্পাদক মাহাতাব হোসেন চৌধুরীর স্থলে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রফিকুল ইসলাম পাখি। কিন্তু গত বুধবার একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাখির অনুসারীদের হাতে কয়েকজন সাধারণ শ্রমিক লাঞ্ছিত হন। এর প্রতিবাদে ক্ষুব্ধ শ্রমিকেরা পাখিকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন এবং দ্রুত নির্বাচনের দাবি তোলেন। বুধবারের ওই ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুর থেকেই শিরোইল এলাকায় অবস্থান নেন পাখির বিরোধী শতাধিক শ্রমিক।

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »