শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

সামরিক অভিযানে যোগ দিতে ইসরায়েলের অনুরোধ নাকচ করলো যুক্তরাষ্ট্র

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৫ জুন, ২০২৫

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যোগ দিতে যুক্তরাষ্ট্রের কাছে আবেদন জানিয়েছিল ইসরায়েল। কিন্তু জায়নবাদীদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করেছে তাদের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। রোববার (১৫ জুন) এ তথ্য জানায় ইসরায়েলি গণমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল গত দুই দিন ধরে ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানে যোগ দেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছে, কিন্তু ওয়াশিংটন বর্তমানে এই ধরনের পদক্ষেপ নেওয়ার কথা ভাবছে না। ইসরায়েলি এবং মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এমনটি জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা অ্যাক্সিওস।

অ্যাক্সিওসকে দুই ইসরায়েলি কর্মকর্তা জানায়, গত ৪৮ ঘণ্টায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে ইসলামিক প্রজাতন্ত্রের পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলোর বিরুদ্ধে আক্রমণে যোগ দিতে অনুরোধ জানায় তেল আবিব। একজন মার্কিন কর্মকর্তা ইসরায়েলের অনুরোধ নিশ্চিত করেছেন এবং বলেছেন যে ট্রাম্প প্রশাসন বর্তমানে সংঘাতে যোগ দেয়ার কথা ভাবছে না।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল মূলত ইরানের ভূগর্ভস্থ ফোর্ডো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা ধ্বংস করার জন্য আমেরিকার সহায়তা চেয়েছে, যা ইসরায়েলের একক সামরিক সক্ষমতার মধ্যে নেই বলে ধারণা করা হচ্ছে।

হোয়াইট হাউসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেছেন, ‘ইরানে জায়নবাদীদের হামলার সাথে যা ঘটুক না কেন তা রোধ করা যাবে না। তবে ইরান যদি রাজি থাকে তবে এই সংঘাতের একটি সফল শান্তিপূর্ণ সমাধানের জন্য আমাদের আলোচনা করার ক্ষমতা রয়েছে। ইরানের শান্তি অর্জনের দ্রুততম উপায় হলো তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করা।’

তবে ইসরায়েলি কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে অ্যাক্সিওস জানিয়েছে, ট্রাম্প সম্প্রতি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বলেছেন, তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য যদি এই ধরনের পদক্ষেপ প্রয়োজন হয় তবে আমেরিকা ফোর্ডো সাইটে হামলার কথা বিবেচনা করবে।

যদিও ট্রাম্প ইরানের ওপর কোনও মার্কিন হামলার কথা বিবেচনা করছেন এমন দাবি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে হোয়াইট হাউস। ট্রাম্প বলেছেন, ‘এখন আক্রমণ চালানোর সময় নয়।’

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »