শিরোনাম :
কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ

মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে মধ্যস্থতাকারীর ভূমিকায় মালয়েশিয়া

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬

ইপোহ, ৫ এপ্রিল: মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা পালন করছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, উপসাগরীয় (গালফ) কয়েকটি দেশের নেতারা মালয়েশিয়ার মাধ্যমে ইরানের সঙ্গে যোগাযোগ স্থাপনের অনুরোধ জানিয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) পেরাকের মেরু রায়ায় “প্রোগ্রাম মাদানি রাক্যাত” উদ্বোধনকালে আনোয়ার বলেন, আরব বিশ্বের কয়েকজন শীর্ষ নেতা তাকে সরাসরি ফোন করে তাদের বার্তা ইরানের প্রেসিডেন্টের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এর পেছনে মূল কারণ হিসেবে তিনি উল্লেখ করেন—ইরানের সঙ্গে মালয়েশিয়ার সুসম্পর্ক এবং নিরপেক্ষ অবস্থান।

তিনি বলেন, “আমরা একটি ইতিবাচক ও গঠনমূলক পন্থা অবলম্বন করছি। আরব দেশগুলোর উদ্বেগ ও বার্তা আমরা ইরানের কাছে পৌঁছে দিচ্ছি, যাতে পরিস্থিতি আরও জটিল না হয় এবং উত্তেজনা দীর্ঘস্থায়ী না হয়।”

প্রধানমন্ত্রী আরও জানান, মালয়েশিয়ার স্বাধীন ও সার্বভৌম পররাষ্ট্রনীতি দেশটিকে এমন একটি অবস্থানে দাঁড় করিয়েছে, যেখানে তারা কোনো পরাশক্তির প্রভাবমুক্ত থেকে সবার সঙ্গে কথা বলতে পারে। তিনি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের ওপর হামলার বিরোধিতা করে বলেন, “মালয়েশিয়া একটি স্বাধীন দেশ হিসেবে আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে।”

আনোয়ার ইব্রাহিম জানান, সংকট নিরসনে মালয়েশিয়া ইতোমধ্যে মিশর, তুরস্ক ও আজারবাইজানের মতো দেশগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে, যাতে কূটনৈতিক সমাধানের পথ খুঁজে পাওয়া যায়।

এছাড়া তিনি বলেন, মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি মালয়েশিয়াকে আশ্বস্ত করেছেন যে গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে রাফাহ সীমান্ত ব্যবহার করার ক্ষেত্রে সহযোগিতা করা হবে।

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মালয়েশিয়ার এই সক্রিয় কূটনৈতিক উদ্যোগ দেশটিকে একটি নিরপেক্ষ ও শান্তিপ্রিয় মধ্যস্থতাকারী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে আরও গুরুত্বপূর্ণ করে তুলছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »