নাশকতা নয়, বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুনের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
নাসিমুল গনি জানান, বৈদ্যুতিক লুজ কানেকশনের কারণে সচিবালয়ে আগুনের সূত্রপাত হয়েছে। প্রাথমিক তদন্তে কোনো নাশকতার আলামত পাওয়া যায়নি।
এর আগে, সচিবালয়ে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রধান রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন।
বিস্তারিত আসছে…