শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

নির্বাচনের আগেই জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

নির্বাচনের আগেই জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নির্বাচনের আগে কি শুধু সংস্কার কাজ প্রাধান্য পাবে? জুলাইয়ের গণহত্যার বিচারের যে দাবি ছিল, সেটি কতটুকু প্রাধান্য পাবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, ‘আমি নিশ্চিতভাবে বলতে চাই, বিচারের কার্যক্রম অত্যন্ত সাবলীলভাবে চলছে। আমরা বিচারের ক্ষেত্রে মূলত গুরুত্ব দিচ্ছি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইবুনালের ওপর। এখানে রাষ্ট্রপক্ষের অংশগ্রহণ বেশি। ফলে আমরা এটাকে খুব বেশি গুরুত্ব দিয়ে দেখছি। যে গতিতে এই মামলার তদন্ত কাজ এগোচ্ছে, আশা করছি মার্চ থেকে শুনানি শুরু হতে পারে।’

তিনি বলেন, ‘যদিও এটা বিচারালয়ের বিষয়, আমাদের আশা আছে, বিশ্বাস আছে- আগামী নির্বাচনের আগেই আমরা অন্তত ট্রায়াল কোর্টের বিচারকাজ সম্পন্ন করতে পারব। এখানে কারো কোনোরকম গাফিলতি করার সুযোগ নাই।’

‘আপনাদের কাছে আমাদের প্রতিজ্ঞা- বাংলাদেশে যে নির্মম, অমানবিক গণহত্যা সংগঠিত হয়েছে, অবশ্যই আমাদের সরকার তার বিচার করবে।’

এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদদ, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন।
সূত্র : ইউএনবি

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »