মালয়েশিয়ার একটি মাধ্যমিক বিদ্যালয়ে ছুরিকাঘাত, আহত শিক্ষার্থী আশঙ্কামুক্ত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৬ জুলাই, ২০২৬

মালয়েশিয়ার সেলাঙ্গর অঙ্গরাজ্যের কুয়ালা লাংগাট জেলার বান্টিং এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ে এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিদ্যালয়জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত শিক্ষার্থী বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সময় সোমবার (৬ জুলাই) এ ঘটনা ঘটে। কুয়ালা লাংগাট জেলার পুলিশপ্রধান সুপারিনটেনডেন্ট মোহদ আকমালরিজাল রাদজি গণমাধ্যমকে বলেন, ঘটনাটি ঘটেছে এবং এ বিষয়ে শিগগিরই আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে।

তিনি বলেন, “ঘটনাটি ঘটেছে। প্রাথমিক তদন্ত শেষে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে। আহত শিক্ষার্থী বর্তমানে স্থিতিশীল অবস্থায় রয়েছে।”

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, বিদ্যালয় প্রাঙ্গণে আতঙ্কিত শিক্ষার্থীরা দৌড়ে নিরাপদ স্থানে সরে যাচ্ছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে এক তরুণীকে, যিনি ওই বিদ্যালয়ের শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে, হাতে ধারালো ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

তবে কী কারণে এ ঘটনা ঘটেছে, এতে কারা জড়িত এবং এ পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কি না, এসব বিষয়ে এখনো বিস্তারিত জানায়নি পুলিশ।

ঘটনার পর বিদ্যালয়গুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং প্রাথমিক তদন্ত শেষ হলে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

আরো পড়ুন
© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »