শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

গাজা সিটিতে ইসরায়েলের বিস্ফোরকবাহী রোবট ব্যবহারের অভিযোগ হামাসের

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

গাজা সিটি, ৩ সেপ্টেম্বর :  ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস অভিযোগ করেছে যে ইসরায়েলি সেনারা গাজা সিটির আবাসিক এলাকাগুলোতে বিস্ফোরকবাহী রোবট ব্যবহার করে পরিকল্পিত ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। হামাস একে “গণহত্যার অংশ” এবং আন্তর্জাতিক আইনে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধ বলে আখ্যা দিয়েছে।

হামাসের বিবৃতিতে বলা হয়, ইসরায়েলি সেনারা চলমান “অপারেশন গিডিওন চারিওটস II” অভিযানের অংশ হিসেবে শহরের প্রায় এক মিলিয়ন আশ্রয়প্রার্থীর উপর নির্বিচার আক্রমণ চালাচ্ছে। এতে একদিকে তীব্র বিমান হামলা চলছে, অন্যদিকে আবাসিক এলাকায় বিস্ফোরকভর্তি রোবট পাঠিয়ে সেগুলো উড়িয়ে দেওয়া হচ্ছে।

২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত ৬৩,৫০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। হামাস জানিয়েছে, এই হত্যাযজ্ঞ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর “জাতিগত নিধন” পরিকল্পনার অংশ।

মঙ্গলবারের হামলায় গাজা সিটিতে আল-আফ পরিবারে অন্তত ১০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। অন্যদিকে খান ইউনিসে পানির ক্যান ভর্তি করতে যাওয়া সাত শিশুসহ ১১ জন ড্রোন হামলায় প্রাণ হারিয়েছেন।

হামাস জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবিলম্বে হস্তক্ষেপ করে হত্যাযজ্ঞ বন্ধ ও অপরাধীদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে তারা যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের “অপরাধের সহযোগী” হিসেবে উল্লেখ করেছে, কারণ ওয়াশিংটন এই যুদ্ধে ইসরায়েলকে অভূতপূর্ব সামরিক ও রাজনৈতিক সহায়তা দিয়ে যাচ্ছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »