শিরোনাম :
দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis

বলিউড বাদশা শাহরুখ খানকে নিয়ে প্রমো ভিডিওটি প্রকাশ করেছে আইসিসি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ২১ জুলাই, ২০২৩

ভারতে অক্টোবর মাসে শুরু হবে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। চলতি মাসের প্রথম সপ্তাহে চূড়ান্ত সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। এবার বিশ্বকাপের ক্যাম্পেইনিংয়ে প্রমো ভিডিও তৈরি করেছে আইসিসি ও বিসিসিআই। বলিউড বাদশা শাহরুখ খানকে নিয়ে প্রমো ভিডিওটি প্রকাশ করেছে আইসিসি। যেখানে মুখ্য ভূমিকায় দেখা যায় কিং খানকে।

বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ভিডিওটি প্রকাশ করেছে আইসিসি। ২ মিনিট ১২ সেকেন্ডের ভিডিওতে দেখা গেছে সাবেক ক্রিকেটারসহ বর্তমান ক্রিকেটারদের। আগের আসরগুলোর বিভিন্ন চিত্রের পাশাপাশি ক্রিকেটের প্রতি দর্শকদের আবেগ ফুটিয়ে তোলা হয়েছে প্রমো ভিডিওটিতে।

আইসিসির প্রকাশিত ভিডিওটির নাম দেওয়া হয়েছে ‘ইট টেকস ওয়ানডে’। ক্রিকেট ম্যাচ চলাকালীন দর্শকরা বিভিন্ন ধরনের আবেগ-অনুভূতি প্রকাশ করেন। যা ভিডিওতে ‘নবরস’ প্রতীকের মাধ্যমে তুলে ধরেছে আইসিসি। মূলত ৯ ধরনের আবেগ-অনুভূতির প্রকাশ বোঝানো হয়েছে ‘নবরস’ দ্বারা। যন্ত্রণা, সাহসিকতা, গৌরব, উল্লাস, আবেগ, শক্তি, গর্ব, সম্মান এবং বিস্ময়– এই ৯টি বিষয় তুলে ধরা হয়েছে ভিডিওতে। এই আবেগগুলোয় সবকটিই থাকে দর্শকদের মধ্যে।

ভিডিওতে বলিউড বাদশাহ শাহরুখ খানকে ট্রফির পাশে দাঁড়িয়ে ‘ইট টেকস ওয়ানডে’ বলতে দেখা যায়। ক্রিকেটের প্রতি শাহরুখের আবেগের কথা মাথায় রেখেই তাকে ভিডিওতে বলিউড বাদশাহকে বিবেচনা করা হয়েছে। তিনি ছাড়াও ভিডিওতে জেপি ডুমিনি, দিনেশ কার্তিক, শুভমান গিল, বিশ্বকাপজয়ী অধিনায়ক মর্গান, মুত্তিয়া মুরালিধরন, জন্টি রোডস এবং জেমাইমা রদ্রিগেসরা অংশগ্রহণ করেন।

আইসিসির সিইও জিওফ অ্যালার্ডাইস বলেন, ‘সবার মধ্যে ক্রিকেটের আনন্দ ছড়িয়ে দিতেই আমাদের এ প্রচারণা। খেলোয়াড় বা সমর্থক যেই হোক না কেন প্রত্যেকে ম্যাচের সময় ৯ ধরনের অনুভূতি প্রকাশ করেন। সে জন্য নবরসকে প্রতীক ব্যবহার করেছি। ক্রিকেট এবং সিনেমা ভারতের মানুষের হৃদয়ে গেঁথে আছে। তাই দুটিকে মিলিয়ে আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছতে চাই।’

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »