শিরোনাম :
দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis

পুরো সিরিজে বাংলাদেশ আমাদের একটুও ছাড় দেয়নি: রদ্রিগেজ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
পুরো সিরিজে বাংলাদেশ আমাদের একটুও ছাড় দেয়নি: রদ্রিগেজ
পুরো সিরিজে বাংলাদেশ আমাদের একটুও ছাড় দেয়নি: রদ্রিগেজ

প্রথম ওয়ানডেতে ভূমিকা রাখতে না পারলেও সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জ্বলে উঠেন ভারতের জেমিমা রদ্রিগেজ। সিরিজ বাঁচানোর ম্যাচে ব্যাট হাতে দলের পক্ষে সর্বোচ্চ ৮৬ রান করেন তিনি। দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে বড় জয় পেলেও রদ্রিগেজ জানান, পুরো সিরিজে বাংলাদেশ একটুও ছাড় দেয়নি।
বুধবার (১৯ জুলাই) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসার পথে একাধিকবার থামতে হয়েছে রদ্রিগেজকে। সেলফি আবদার পূরণ করে গণমাধ্যমের সামনে হাজির হন তিনি। ম্যাচ জিতলেও বাংলাদেশের প্রশংসা করে তিনি বলেন, ‘আমার মনে হয় পুরো সিরিজে বাংলাদেশ যেভাবে বোলিং ও ফিল্ডিং করেছে সেটা দুর্দান্ত। পুরো সিরিজে তারা আমাদের একটুও ছাড় দেয়নি।’
বাংলাদেশের বোলারদের প্রশংসা করে রদ্রিগেজ আরও বলেন, ‘আপনারা জানেন আমরা বাঁচা মরার লড়াইয়ে ছিলাম। ক্রিকেটে সবাই এখানে জিততে এসেছে। আমাদের চিন্তা ছিল কিভাবে ডমিনেট করা যায়। বাংলাদেশের বোলিং নিয়ে যদি বলি তাহলে বলতে হয় ওরা দারুণ বোলিং করেছে। আবহাওয়া তাদেরকে সমর্থন দিয়েছে। আমরাও ভালো বোলিং করেছি’

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »