শিরোনাম :
দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis

ছাত্রশিবিরের উদ্যোগে কেন্দ্রীয় বিভাগীয় দায়িত্বশীল শিক্ষাশিবির অনুষ্ঠিত “বার্ষিক মেধা যাচাই পরীক্ষায় শীর্ষ ১০ জন পুরস্কৃত

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

ঢাকা, ২২ অক্টোবর:বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে কেন্দ্রীয় বিভাগীয় দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এ কর্মসূচি বুদ্ধিবৃত্তিক, নৈতিক ও নেতৃত্ব বিকাশের ওপর গুরুত্বারোপ করে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, এবং সঞ্চালনা করেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শরীফ মাহমুদ।

 তরুণ প্রজন্মের আদর্শ, নৈতিকতা ও নেতৃত্ব গঠনে ইসলামী ছাত্রশিবিরের ভূমিকার প্রশংসা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেন, “শিক্ষিত, আদর্শবান ও দেশপ্রেমিক নেতৃত্ব ছাড়া জাতির উন্নতি সম্ভব নয়। ছাত্রশিবির সেই নেতৃত্ব তৈরির কারখানা হিসেবে কাজ করছে।” বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাহউদ্দিন আইউবী, সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক আব্দুল মোহাইমেন, দাওয়াহ সম্পাদক মোজাফফর হোসেন, এছাড়া দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামিক স্কলারগণ।

শিক্ষাশিবিরে অনুষ্ঠিত হয় : বিষয়ভিত্তিক আলোচনা ও লেকচার, সফট ও হার্ড স্কিল উন্নয়ন সেশন, সমসাময়িক জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে আলোচনা, অংশগ্রহণমূলক প্রশ্নোত্তর পর্ব।

এছাড়া বিভাগীয় সদস্যদের নিয়ে আয়োজিত বার্ষিক মেধা যাচাই পরীক্ষায় শীর্ষ ১০ জনকে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী মূল্যবোধে গঠিত নৈতিক নেতৃত্বই পারে জাতিকে দুর্নীতি, নৈরাজ্য ও নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে। ছাত্রশিবিরের দায়িত্বশীলদের উদ্দেশে তারা আহ্বান জানান ,ইসলামী জীবনব্যবস্থার দাওয়াত ও মানবকল্যাণের জন্য নিজেদের দক্ষতা ও চরিত্র আরও পরিশীলিত করতে হবে।

দিনব্যাপী এ শিক্ষাশিবিরে ছাত্রশিবিরের কেন্দ্রীয় বিভাগীয় দায়িত্বশীলবৃন্দ অংশগ্রহণ করেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »