শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

৪ হাজার এএসআই নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে সরকার

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

ঢাকা, ২০ অক্টোবর: বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও কর্মীসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে উপসহকারী পরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদে ৪ হাজার জনকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার (২০ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনটি স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-৩ শাখার উপসচিব আবু সাঈদ।

প্রজ্ঞাপনে বলা হয়,

“বাংলাদেশ পুলিশের সাংগঠনিক কাঠামোভুক্ত বিভিন্ন ইউনিটের বিপরীতে ৪ হাজার এএসআই (নিরস্ত্র) গ্রেড-১৪ পদ রাজস্ব খাতে অস্থায়ীভাবে সৃজনের অনুমোদন দেওয়া হলো। এসব পদ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে কার্যকর থাকবে।”

এতে আরও উল্লেখ করা হয়, পদগুলো সংযোজনের পর হালনাগাদ সাংগঠনিক কাঠামো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে। পদ সংরক্ষণ ও স্থায়ীকরণ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থ বিভাগ কর্তৃক জিও পৃষ্ঠাঙ্কনের তারিখ থেকেই নতুন পদ সৃষ্টি হিসেবে গণ্য হবে। এসব পদ ১৯৪৩ সালের পুলিশ রেজল্যুশন অব বেঙ্গল অনুযায়ী পূরণযোগ্য হবে।

এছাড়া, নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের আগে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের আরোপিত সব শর্তাবলি যথাযথভাবে অনুসরণ এবং অন্যান্য প্রয়োজনীয় প্রশাসনিক আনুষ্ঠানিকতা সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »