শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

সাঈদীর মৃত্যু, বিএসএমএমইউয়ের সামনে জনতার ঢল

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
সাঈদীর মৃত্যু, বিএসএমএমইউয়ের সামনে জনতার ঢল
সাঈদীর মৃত্যু, বিএসএমএমইউয়ের সামনে জনতার ঢল

মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতনেতা দেলাওয়ার হোসাইন সাঈদী আজ সোমবার (১৪ আগস্ট) রাত ৮টা ৪০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সাঈদীর মৃত্যুর খবরে ঢল নামে বিএসএমএমইউ প্রাঙ্গণে। ধীরে ধীরে জনতার ভিড় ছড়িয়ে পড়ে শাহবাগে। বিভিন্ন স্লোগানে মুখর ওই এলাকা।

কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, দলের নেতাকর্মীরা ছাড়াও সেখানে কেউ এসেছেন ইসলামী বক্তার মৃত্যুর খবরে, অনেকে এসেছেন আলোচিত ব্যক্তির মৃত্যুর সংবাদে। আবার কেউ কেউ প্রথমে এসেছেন, খবর সঠিক কি না, তা জানতে। অনেকে জানান, তারা মাওলানা দেলওয়ার হোসাইন সাঈদীর জানাজা সম্বন্ধেও জানতে আগ্রহী।

আজ রাতে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাঈদী। পরে, এনটিভি অনলাইনকে তথ্য নিশ্চিত করেন তাঁর ছেলে মাসুদ সাঈদী।

এর আগে গতকাল রোববার (১৩ আগস্ট) বিকেলে কারাগারে বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন সাঈদী। পরে তাঁকে কাশিমপুর কারাগার থেকে ঢাকার বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করা হয়।

রোববার কাশিমপুর কারাকর্তৃপক্ষ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতনেতা দেলাওয়ার হোসাইন সাঈদী গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় করাগার পার্ট ১-এ বন্দি আছেন। সেখানে থাকা অবস্থায় বিকেল ৫টার দিকে তিনি বুকের ব্যথায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাঁকে কারাকর্তৃপক্ষ কারা-অ্যাম্বুলেন্স দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে ঢাকায় বিএসএমএমইউ হাসপাতালে পাঠানো হয়।

গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবুল ফাতে মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, ‘তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন যে দেলোয়ার হোসেন সাঈদীর মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে। হাসপাতালে আনার পর তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে।’

মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন আপিল বিভাগ। ২০১০ সালের ২৯ জুন তিনি গ্রেপ্তার হন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে। পরে ওই বছরের ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »