শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

মালয়েশিয়ার সারওয়াক রাজ্যের নদীতে মিলল বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

ইরফান সাদিক (২১) নামে এক প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ মালয়েশিয়ার সারওয়াক রাজ্যের কুচিংয়ের জালান গম্বিরের ভাসমান মসজিদের পাশের একটি নদী থেকে উদ্ধার করেছে ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট (বোম্বা)। স্থানীয় কর্তৃপক্ষ ‘আত্মহত্যা’ করে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারণা করছে । সারওয়াক রাজ্যের কুচিংয়ের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন ইরফান সাদিক।

মালয়েশিয়ার কুচিংয়ের ভাসমান মসজিদের পাশের নদীতে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীকে খুঁজছেন ওয়াটার রেসকিউ টিম (পিপিডিএ) ইউনিটের সদস্যরা।

স্থানীয় সময় সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জরুরি কল পান স্থানীয় কর্মকর্তারা। খবর পেয়ে ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্ট (বোম্বা) পাদুঙ্গান স্টেশন থেকে ফায়ারম্যান এবং বাটু লিন্টাং স্টেশন থেকে ডাইভিং ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ।

সারাওয়াক বোম্বার সূত্রে জানা গেছে, দ্রুত অনুসন্ধানের পরে বিকেল ৫টা ৫৬ মিনিটে ঘটনাস্থল থেকে প্রায় ৩ মিটার দূরে তাকে খুঁজে পায়। পরে রেসকিউ টিম তার মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে সাদিকের লাশ স্থানীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে, উদ্ধারকারী দল প্রাথমিকভাবে ধারণা করছে ইরফান সাদিক নামের বাংলাদেশি শিক্ষার্থী আত্মহত্যা করেছেন ।

ইরফান সাদিকের বাড়ি বাংলাদেশে কোথায়, তা এখন পর্যন্ত জানা যায়নি।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »