মালয়েশিয়ায় সেলাঙ্গরে বান্দার তাসিক কেসুয়াম বৈদুরি অ্যাপার্টমেন্টে অভিযান চালিয়ে বৈধ কাগজপত্র ছাড়া অবৈধ ভাবে বসবাস করার অপরাধে বাংলাদেশিসহ ৫৬১ জনকে আটক করেমালয়েশিয়া অভিবাসন বিভাগ।
শুক্রবার ১৯ জানুয়ারি এই অভিযানে অংশ গ্রহন করনে ৪৫৫ জন ইমিগ্রেশন অফিসার, ৬০ জন জেনারেল অপারেশন ফোর্স (জিওএফ) কর্মী, ১২ জন জাতীয় নিবন্ধন বিভাগের কর্মকর্তা এবং সিভিল ডিফেন্স ফোর্সের পাঁচজন কর্মী ।

মালয়েশিয়ায় আটককৃত অভিবাসী
অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ বলেন, আটককৃতরা বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত, কম্বোডিয়া, সিয়েরা লিওন এবং ক্যামেরুন থেকে তিন মাস থেকে ৫৫ বছর বয়সী।
এই অ্যাপার্টমেন্টে যারা বসাবাস করেন তাদের মধ্যে প্রায় ৮০% বিদেশী বাসিন্দা।ঘনবসতি হওয়ায় অস্বাস্থ্যকর জীবনযাত্রার কারণে আশেপাশের এলাকার স্থানীয় বাসিন্দাদের কষ্ট হচ্ছিলো বলে অভিযোগ ছিলো ৷ এখানে বসবাসরত বিদেশিদের মধ্যে অনেকে বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিলো অভিযোগ আছে।
মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ আরো বলেন,অভিবাসন আইনের অধীনে অন্যান্য অপরাধ সহ বিভিন্ন অপরাধের জন্য বিদেশীদের আটক করা হয়েছে । আটককৃতদের আরও তদন্তের জন্য বুকিত জলিলের ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।
অভিযানের সময় ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (অপারেশন) জাফরি এমবোক তাহা, ইমিগ্রেশনের উপ-মহাপরিচালক (নিয়ন্ত্রণ) দাতুক কেন আনাক লেবেন, ইমিগ্রেশন এনফোর্সমেন্টের পরিচালক মোহাম্মদ জাসমি মোহাম্মদ জুওয়াহির, সেলাঙ্গর ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কামর উদ্দিন এবং ইমিগ্রেশনের পরিচালক খায়রুল আমিনুস কুমার উদ্দিন, ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ উপস্থিত ছিলেন।