শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

মালয়েশিয়ায় শাহ আলমে মানব পাচারের অভিযোগে ৫৯ বিদেশীকে আটক

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩

মালয়েশিয়ায় শাহ আলম জালান কেবুনে অভিযান চালিয়ে চার এজেন্টসহ মোট ৫৯ বিদেশীকে আটক করা হয়েছে।

শাহ আলম জেলা পুলিশের প্রধান এসিপি মোহম্মদ ইকবাল ইব্রাহিম বলেন, বুকিত আমান অ্যান্টি-ট্রাফিকিং ইন পার্সন অ্যান্ড মাইগ্র্যান্ট স্মাগলিং ডিভিশন একটি ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহৃত একটি বাড়িতে অভিযান চালায়। .

তিনি গণমাধমে এক বিবৃতিতে বলেন, এই অভিযানে ১২ জন মহিলা, পাঁচজন বাংলাদেশী ও ২০ থেকে ৫৬ বছর বয়সী একজন মায়ানমার পুরুষ সহ ৫৩ জন ইন্দোনেশিয়ান নাগরিককে গ্রেপ্তার করে। এছাড়াও চারজন ইন্দোনেশিয়ান এজেন্টকে গ্রেপ্তার করে।

মোহাম্মদ ইকবাল বলেন, সন্দেহভাজন ৫৫ জনকে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এবং চারজন এজেন্টকে ২৮ দিনের রিমান্ডে নেয়া হয়েছে এবং মানব পাচার বিরোধী এবং অভিবাসী চোরাচালান বিরোধী আইনের ২৬এ ধারার পাশাপাশি ৬ ( অভিবাসন আইনের ১)(c) এবং ১৫(১)(c) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, কেউ এই বিষয়ে আরও তথ্য কারো জানা থাকে তাহলে তদন্তকারী অফিসার এএসপি মুহাম্মদ আবদুল হাফিজ সারির সাথে +৬০১৪৮৯০৫০৫১ নম্বরে যোগাযোগ করতে পারেন।  – বার্নামা

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »