শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

ইউক্রেনে পশ্চিমা নিরাপত্তা বাহিনী মোতায়েনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন, সতর্ক করলেন বিদেশি সেনারা হবে ‘লক্ষ্যবস্তু’

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

মস্কো, ৫ সেপ্টেম্বর : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা মিত্রদের প্রস্তাবিত “নিরাপত্তা বাহিনী” ইউক্রেনে মোতায়েনের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন এবং সতর্ক করেছেন যে, যুদ্ধবিরতি কার্যকর হলেও ইউক্রেনে যে কোনো বিদেশি সেনা মোতায়েন করা হলে তারা হবে বৈধ লক্ষ্যবস্তু।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার প্যারিসে অনুষ্ঠিত বৈঠকের পর জানান, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে ২৬টি মিত্রদেশ প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই স্থল, নৌ বা আকাশপথে সেনা মোতায়েন করা হবে। তবে তিনি স্পষ্ট করে বলেন, এসব সেনা ফ্রন্টলাইনে নয়, বরং “নতুন বড় ধরনের আগ্রাসন ঠেকাতে” মোতায়েন করা হবে।

পুতিন শুক্রবার ভ্লাদিভোস্তকে একটি অর্থনৈতিক ফোরামে বলেন, “যদি দীর্ঘমেয়াদি শান্তির দিকে নিয়ে যাওয়ার মতো কোনো সিদ্ধান্ত গৃহীত হয়, তবে (বিদেশি সেনাদের) উপস্থিতির কোনো প্রয়োজন নেই।” তিনি আরও বলেন, এ ধরনের চুক্তি হলে রাশিয়া তা “সম্পূর্ণভাবে” মেনে চলবে।

ইউক্রেন ও তার মিত্ররা অবশ্য এই বক্তব্যে আশ্বস্ত নয়। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্যারিস বৈঠকের সিদ্ধান্তকে নিরাপত্তা নিশ্চিতে “প্রথম বাস্তব পদক্ষেপ” হিসেবে বর্ণনা করেছেন। তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় ইউক্রেনের আকাশরক্ষায় “সর্বোচ্চ সুরক্ষা” নিয়ে কথা হয়েছে। ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্রের সহায়তা সম্ভবত আকাশপথেই দেওয়া হবে।

পুতিন ইউক্রেনের সঙ্গে শান্তি বৈঠক মস্কোতে আয়োজনের প্রস্তাব দিয়েছেন এবং নিরাপত্তা নিশ্চয়তার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে জেলেনস্কি এই প্রস্তাবকে “অবাস্তব” বলে উড়িয়ে দিয়েছেন এবং নিরপেক্ষ কয়েকটি রাজধানীর নাম বিকল্প হিসেবে উত্থাপিত হয়েছে।

পশ্চিমা দেশগুলোর মতে, রাশিয়া সময়ক্ষেপণ করছে এবং একই সঙ্গে ইউক্রেনের আরও ভূখণ্ড দখলের চেষ্টা চালাচ্ছে। ৪০ মাস ধরে চলা পূর্ণাঙ্গ যুদ্ধের মধ্যে রাশিয়া দাবি করছে, তাদের সেনারা একাধিক ফ্রন্টে অগ্রসর হচ্ছে।

সম্প্রতি আলাস্কায় অনুষ্ঠিত পুতিন-ট্রাম্প বৈঠকের পর যুদ্ধবিরতির আশা তৈরি হলেও, বর্তমানে সেই সম্ভাবনা অনেক দূরে সরে গেছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »