শিরোনাম :
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ

২৫ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, স্টল ভাড়া নেওয়া হবে না: সংস্কৃতি মন্ত্রী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

দীর্ঘ অনিশ্চয়তা ও প্রস্তুতি নিয়ে আলোচনার পর অবশেষে নির্ধারিত হলো অমর একুশে বইমেলার সূচি। আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বাঙালির আবেগ ও সংস্কৃতির অন্যতম বৃহৎ আয়োজন এই বইমেলা। নতুন সরকারের সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী এবং সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলা একাডেমিতে আয়োজিত এক সভায় আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানান।

সদ্য দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই দুই মন্ত্রী সরাসরি বাংলা একাডেমিতে এসে প্রকাশক ও সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে বসেন। সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় তাদের স্বাগত জানান বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম এবং সচিব সেলিম রেজা। সন্ধ্যা ৭টায় শুরু হওয়া বৈঠকে বইমেলার প্রস্তুতি, অংশগ্রহণ ও আয়োজন নিয়ে প্রকাশকদের বিভিন্ন দাবি ও মতামত তুলে ধরা হয়।

আলোচনার একপর্যায়ে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়ে জানান, এবারের বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানগুলোর স্টল ভাড়া সম্পূর্ণ মওকুফ করা হবে। সরকারের এ সিদ্ধান্তকে প্রকাশকরা ইতিবাচক হিসেবে দেখছেন। মন্ত্রী সবাইকে বইমেলায় অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত উদ্যোগেই এবারের মেলাকে সফল করে তুলতে হবে।

সভা সূত্রে জানা গেছে, আগ্রহী প্রকাশনা প্রতিষ্ঠানগুলো আগামীকাল বৃহস্পতিবার বিকেল ৩টার মধ্যে আবেদন জমা দিতে পারবে। একই দিন সন্ধ্যা ৬টায় লটারির মাধ্যমে স্টল বরাদ্দ সম্পন্ন করা হবে।

নির্ধারিত সূচি অনুযায়ী আগামী ২৫ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী তারেক রহমান বইমেলার উদ্বোধন করবেন। পরদিন ২৬ ফেব্রুয়ারি প্রদান করা হবে দেশের অন্যতম রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদক।

দীর্ঘ অনিশ্চয়তার পর বইমেলার তারিখ ঘোষণায় প্রকাশনা জগৎ ও সাহিত্যাঙ্গনে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। ভাষা আন্দোলনের স্মৃতি ও বাংলা সাহিত্যের নতুন প্রকাশনার সমন্বয়ে আবারও বাংলা একাডেমি প্রাঙ্গণ হয়ে উঠবে পাঠক, লেখক ও প্রকাশকদের প্রাণের মিলনমেলা-এমন প্রত্যাশাই সংশ্লিষ্টদের।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »