শিরোনাম :
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ

সিটিটিসি প্রধানের সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

ঢাকাস্থ ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসদুপুই ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ডিএমপির সিটিটিসি কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক, সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমনে পারস্পরিক সহযোগিতা এবং প্রযুক্তিনির্ভর আধুনিক পুলিশিং নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সাক্ষাৎ শেষে ফ্রান্সের রাষ্ট্রদূত সিটিটিসির বিভিন্ন বিশেষায়িত ইউনিট পরিদর্শন করেন। তিনি সোয়াট টিম, বোম্ব ডিসপোজাল টিম ও বোম্ব ডাটা সেন্টারের কার্যক্রম ঘুরে দেখেন। এ ছাড়া ডগ স্কোয়াডের সক্ষমতা ও প্রযুক্তিগত পদক্ষেপ সম্পর্কেও অবগত হন। পরিদর্শনকালে তিনি সিটিটিসির পেশাদারিত্ব, দক্ষতা এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রশংসা করেন।

বৈঠকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, সহিংস উগ্রবাদ এবং আন্তঃরাষ্ট্রীয় অপরাধ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে উভয়পক্ষ একমত পোষণ করেন। সন্ত্রাসবিরোধী কার্যক্রমে তথ্য আদান-প্রদান, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।

সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. মাসুদ করিম ফ্রান্সের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানিয়ে বলেন, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও উগ্রবাদ প্রতিরোধে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিং ও সক্ষমতা উন্নয়নের মাধ্যমে সিটিটিসি ভবিষ্যতেও কার্যকর ভূমিকা পালন করবে।

রাতে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »