শিরোনাম :
মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis ইন্দোনেশিয়ায় মালয়েশীয় সহকারী পাইলট গ্রেফতার: দেশজুড়ে অভিযানে ৬ সহযোগী আটক মালয়েশিয়া এয়ারলাইন্সের ৯৯% কেবিন ক্রু মাদকমুক্ত: পরীক্ষা সম্পন্ন মালয়েশিয়ায় বিমানবন্দর নিরাপত্তায় বড় উদ্যোগ, নতুন নিয়মে কড়াকড়ি : স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার রাজার সাক্ষাৎ মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সাক্ষাৎ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়নে নেই বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের কর্মসূচী নিয়ে ব্রিফিং করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের টানাপোড়নে নেই বাংলাদেশ । সম্পর্ক আরও গভীর করতে চান প্রেসিডেন্টে জো বাইডেন।

তিনি সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে কমিউনিটি হেলথ কমপ্লেক্স তৈরি করেছেন। এগুলোর ফলে আমাদের দেশের স্বাস্থ্যখাতে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

এরআগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যাওয়ার পথে লন্ডনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রোববার বাংলাদেশ সময় রাত ৯টা ৫ মিনিটে লন্ডনে পৌঁছায়। প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে ফ্লাইটটি সকাল ১০টায় বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ‘সোনার তরী’ যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »