শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

মালয়েশিয়ার পারাডোয়া গাড়ি এখন বাংলাদেশের বাজারে

নিউজ ডেস্ক :
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১২ মে, ২০২৪
বাংলাদেশের বাজারে মালয়েশিয়ার পারাডোয়া গাড়ি নিয়ে এলো পিএইচপি
বাংলাদেশের বাজারে মালয়েশিয়ার পারাডোয়া গাড়ি নিয়ে এলো পিএইচপি

মালেশিয়ার বিখ্যাত গাড়ী নির্মাতা প্রতিষ্ঠান পারাডোয়ার গাড়ী বাজারজাত শুরু করেছে দেশের অন্যতম শিল্পগোষ্ঠী পিএইচপি গ্রুপ। গত ৯ মে সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে ‘আমাদের রাস্তায় আমাদের গাড়ি’ স্লোগানে এর কার্যক্রম শুরু হয়। পিএইচপি গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান পিএইচপি অটোমোইলস পারাডোয়ার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে বাংলাদেশে গাড়ি আনবে।

 

মালয়েশিয়ান পারাডোয়ার গাড়ির ছয়টি মডেল রয়েছে। সবগুলো মডেল নিয়েই কাজ করছে পিএইচপি অটোমোবাইল্ লিমিটেড। প্রাথমিকভাবে পিএইচপির কারখানায় চারটি মডেলের গাড়ি সংযোজন করা হবে। সেগুলো বাংলাদেশের বাজারে বিক্রি করা হবে। একইসঙ্গে অন্যান্য ব্র্যান্ডগুলোও শিগগিরই সংযোজন ও চালু করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, ৬০ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে গত ১৬ বছর ধরে মালয়েশিয়ার শীর্ষ ব্র্যান্ড পারাডোয়া। এর সুনাম রয়েছে। ইঞ্জিন ও যন্ত্রাংশের মান অনেক ভালো। বাংলাদেশের বাজারে প্রায়ই রিকন্ডিশন গাড়ি আমদানি হয়। এখন ক্রেতারা ব্র্যান্ড নিউ গাড়ি পাবে। পারাডোয়া গাড়ি দেশে ভালো সুনাম অর্জন করবে। বাংলাদেশের বাজার খুব শীঘ্রই তারা দখল করতে পারবে বলে আশা করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ছিলেন পিএইচপি গ্রুপের প্রতি

ষ্ঠাতা ও চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিম। অনুষ্ঠানে দেশের শিল্পপতি, শিক্ষাবিদ, গণমাধ্যম ব্যক্তিবর্গ, ঢাকা ও চট্টগ্রামের বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »