শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

মার্কো রুবিও শনিবার আফগানিস্তানের তালেবান নেতাদের মাথার উপর পুরস্কার ঘোষণার হুমকি

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিও শনিবার আফগানিস্তানের তালেবান নেতাদের মাথার উপর পুরস্কার ঘোষণার হুমকি দিয়েছে।

ট্রাম্প প্রশাসনের নতুন কিউবান বংশদ্ভুত পররাষ্ট্র মন্ত্রী রুবিও সোস্যাল মিডিয়া এক্সে তালেবান নেতাদের প্রতি এই কঠোর হুঁশিয়ারি প্রদান করেন। তিনি সেখানে লিখেছেন, শুনছি আফগানিস্তানে তালেবানরা বেশি বেশি আমেরিকানদের বন্দী করছে। যদি এটা সত্যি হয় তাহলে আমরা তাৎক্ষণিকভাবে তালেবান নেতাদের মাথার উপর বড় ধরনের পুরস্কার ঘোষণা করব। যে পুরস্কার হতে পারে ওসামা বিন লাদেনের মাথার উপর ঘোষিত আমেরিকার পুরস্কারের চেয়ে বড়।

তবে মার্কো রুবিও আটক সেসব আমেরিকান কারা, ওই বিষয়ে তেমন কিছু উল্লেখ করেননি। তালেবানরা জো বাইডেন প্রশাসনের সাথে সম্পাদিত এক চুক্তি অনুযায়ী মার্কিন নাগরিক রায়ান করবেটকে ২০২২ সালের আগস্টে মুক্তি দিয়েছে। তিনি আফগানিস্তানে তার পরিবার নিয়ে বাস করে আসছিলেন। উইলিয়াম ম্যাককেন্টি নামে আরো একজন মার্কিনিকে তালেবানরা মুক্তি দিয়েছে। যার সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।

বিনিময়ে মার্কিন প্রশাসন খান মোহাম্মদ নামে একজন আফগানকে ছেড়ে দিয়েছে। যে ক্যালিফোর্নিয়ার একটি কারাগারে যাবজ্জীবন জেল খাটছিল।

যুক্তরাষ্ট্র ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর সৌদি নাগরিক ওসামা বিন লাদেনের মাথার মূল্য হিসেবে ২৫ মিলিয়ন মার্কিন ডলার ঘোষণা করেছিল। এই পুরস্কার কেউ গ্রহণ করতে না পারলেও পরে ২০১১ সালে ওসামা বিন লাদেন মার্কিন সেনাবাহিনীর হাতে নিহত হয়। যাকে তারা পাকিস্তানের অ্যাবোটাবাদ থেকে ওই সময় তুলে নিয়ে গিয়েছিল।

সূত্র : এএফপি/বাসস

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »