শিরোনাম :
Bangladesh next President to be elected at regular parliamentary session in September PM Tarique sees semiconductors as Bangladesh’s next growth engine after garments Malaysia Offers 10,000 Overseas Jobs Through Work-and-Study Programme Malaysia Says No Change to Israel Policy Despite U.S. Lawmakers’ Pressure জ্ঞান, নৈতিকতা ও চরিত্র গঠনে শেখ তাহির জালালুদ্দিনের আদর্শ অনুসরণের আহ্বান আনোয়ার ইব্রাহিমের মালয়েশিয়ার নাগরিকদের জন্য বিদেশে ১০ হাজার চাকরির সুযোগ আইনের ঊর্ধ্বে কেউ নয়, তাবুং হাজির তদন্ত প্রতিবেদন প্রকাশে মন্ত্রিসভার অনুমোদন আশা আনোয়ারের উচ্চ আয়ের দেশের মর্যাদা পেতে মালয়েশিয়ার আর এক ধাপ বাকি: রামানান রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমানের নেতৃত্বাধীন স্থায়ী কমিটির বিদেশি কর্মী নিয়োগের আবেদন নিষ্পত্তিতে এক মাসের সময়, রেস্তোরাঁ খাতকে অগ্রাধিকার: আনোয়ার

ভর্তুকি ও সহায়তায় সরকারের বিপুল ব্যয়ের কথা জানালেন আনোয়ার ইব্রাহিম

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

কোনো দাবি বিশ্বাস করার আগে সরকারের ব্যয়ের পরিমাণ ও বাস্তবতা বোঝার জন্য মালয়েশিয়ার জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

তিনি বলেন, প্রতি বছর পেট্রলের দাম প্রতি লিটারে ১.৯৯ রিঙ্গিত রাখতে সরকার ৪০ থেকে ৫০ বিলিয়ন রিঙ্গিত ব্যয় করছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, হরমুজ প্রণালিকে ঘিরে চলমান সংঘাতের কারণে বিশ্ববাজারে জ্বালানি, সার ও অন্যান্য আমদানি করা পণ্যের দাম বেড়েছে। এর ফলে বাড়তি দামের পার্থক্য সরকারকেই বহন করতে হচ্ছে।

তিনি বলেন, মালয়েশিয়ার জ্বালানি চাহিদার প্রায় অর্ধেক সরবরাহ করে পেট্রোনাস। বাকি অর্ধেক জ্বালানি আমদানি করতে হয়। ফলে আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামার প্রভাব মালয়েশিয়ার ওপর পড়ে।

আনোয়ার বলেন, প্রতিবেশী অনেক দেশে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে মালয়েশিয়া সরকার জনগণের ওপর চাপ কমাতে পেট্রল ও ডিজেলে ভর্তুকি অব্যাহত রেখেছে।

শনিবার (২৫ জুলাই) পেরামতাং পাওয়ের ইউনিভার্সিটি টেকনোলজি মারা (ইউআইটিএম) ক্যাম্পাসে জাতীয় প্রশিক্ষণ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শিক্ষার্থীদের জন্যও অতিরিক্ত সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান তিনি। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বই কেনার জন্য অতিরিক্ত ১০০ রিঙ্গিত দেওয়া হচ্ছে। পাশাপাশি স্কুলশিক্ষার্থীদের জন্য বিদ্যমান সহায়তাও অব্যাহত রয়েছে।

সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির প্রসঙ্গ তুলে আনোয়ার বলেন, ১২ বছর ধরে সরকারি খাতের বেতন কাঠামো পর্যালোচনা করা হয়নি। সর্বশেষ বেতন পুনর্বিন্যাসের কারণে সরকারের বছরে অতিরিক্ত ১৮ বিলিয়ন রিঙ্গিত ব্যয় হবে।

তিনি বলেন, ‘জনগণকে সুরক্ষা দিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। একই সঙ্গে সংস্কার কার্যক্রমও চালিয়ে যাচ্ছি। তাই কোনো দাবি শোনার আগে সরকারের ব্যয়ের পরিমাণ ও বাস্তবতা বোঝার জন্য আমি জনগণের প্রতি আহ্বান জানাই।’

অনুষ্ঠানে পরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল মার্কেটিং ও জীবনবৃত্তান্ত (সিভি) লেখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানবসম্পদমন্ত্রী আর. রামানান এবং মুখ্যমন্ত্রী চাও কোন ইয়ো।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »