শিরোনাম :
নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০

ফের পাকিস্তান থেকে এলো জাহাজ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
চট্টগ্রাম বন্দরে সরাসরি পৌঁছেছে এমভি ইউয়ান জিয়ান ফা ঝং - ছবি : সংগৃহীত
চট্টগ্রাম বন্দরে সরাসরি পৌঁছেছে এমভি ইউয়ান জিয়ান ফা ঝং - ছবি : সংগৃহীত

দেশের ইতিহাসে দ্বিতীয়বারের মতো পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে সরাসরি পৌঁছেছে এমভি ইউয়ান জিয়ান ফা ঝং। শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে জাহাজটি বন্দরে পৌঁছায়। এর আগে, গত ১১ ডিসেম্বর পাকিস্তানের করাচি বন্দর থেকে ৮১১ টিইইউস (২০ ফুট দৈর্ঘ্যের একক) কনটেইনার নিয়ে জাহাজটি রওনা দেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাহাজটি প্রথমে সংযুক্ত আরব আমিরাত থেকে পাকিস্তানের করাচি বন্দরের উদ্দেশে রওনা দেয়। ওই সময় জাহাজটিতে বাংলাদেশের জন্য নেয়া হয় ১১৩ টিইইউস কনটেইনার। এরপর বাংলাদেশের জন্য পাকিস্তানের করাচি থেকে জাহাজে তোলা হয় আরো ৬৯৮ টিইইউস কনটেইনার। এর মধ্যে ২৮৫ টিইইউস কনটেইনারে রয়েছে পরিশোধিত চিনি, ১৭১ টিইইউস কনটেইনারে ডলোমাইট, ১৩৮ টিইইউস কনটেইনারে সোডা অ্যাশ, ৪৬ টিইইউস কনটেইনারে কাপড়ের রোল, ২০ টিইইউস কনটেইনারে আখের গুড়, ১৮ টিইইউস কনটেইনারে আলু এবং ২০ টিইইউস কনটেইনারে পুরোনো লোহার টুকরা, রেজিন ও কাপড় রয়েছে।

এছাড়া সংযুক্ত আরব আমিরাত থেকে আসা কনটেইনাগুলোতে চিনি, খেজুর, লুব অয়েল ও কিছু খাদ্যপণ্য রয়েছে।

এর আগে, একই জাহাজটি ৩৭০ টিইইউস কনটেইনার নিয়ে গত ১১ নভেম্বর চট্টগ্রাম বন্দর পৌঁছে। ওই সময়ও সংযুক্ত আরব আমিরাত হয়ে প্রথমে পাকিস্তান এবং পরে সেখান থেকে চট্টগ্রাম বন্দরে সরাসরি পৌঁছে। ওই সময় জাহাজটির বিভিন্ন কনটেইনারে সোডা অ্যাশ, ডলোমাইট চুনাপাথর, ম্যাগনেশিয়াম ভাঙা কাচ, কাঁচামাল কাপড়, রঙ গাড়ির যন্ত্রাংশ, পেঁয়াজ, আলু, খেজুর, জিপসাম, পুরোনো লোহার টুকরা, মার্বেল ব্লক, কপার ওয়্যার, রেজিন এবং মাদক হুইস্কি, ভদকা ও ওয়াইন ছিল। ১২ নভেম্বর জাহাজটি চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।

তখন প্রথমবার পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে সরাসরি জাহাজ আসার খবরে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। যদিও এর আগে পাকিস্তান থেকে চট্টগ্রাম পণ্য আনা-নেয়া হতো। তবে আগে তা হতো তৃতীয় কোনো বন্দরের মাধ্যমে।

পানামার পতাকাবাহী জাহাজটির দৈর্ঘ্য ১৮২ মিটার এবং প্রস্থ ৩০ মিটার। বাংলাদেশে কর্ণফুলী লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান রিজেনসি লাইনস লিমিটেড এ সংস্থার বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি হিসেবে যুক্ত হয়েছে।

গ্রুপটির নির্বাহী পরিচালক আনিস উদ দৌলা বলেন, ‘জাহাজটিতে প্রথমবারের তুলনায় এবার দ্বিগুণ কনটেইনার আসছে। জাহাজটি সরাসরি আসায় কয়েক দিন সময় কম লাগছে। এতে ব্যবসায়ীদের খরচ সাশ্রয় হচ্ছে।’

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »