শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

পাচার হওয়া অর্থ ফেরাতে অন্তর্বর্তী সরকার কাজ করছে : অর্থ উপদেষ্টা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪

রোববার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, গত দেড় দশক ধরে যে টাকা দেশের বাইরে পাচার হয়েছে, কবে ফেরত আনা সম্ভব হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে পাচার হওয়া অর্থ ফেরাতে অন্তর্বর্তী সরকার কাজ শুরু করেছে।

সালেহ উদ্দিন আহমেদ বলেন, ‘বিগত ১৫ বছর ধরে পাচার করা অর্থ কবে ফেরত আনা যাবে, সে প্রশ্নের উত্তর এখনই আমি দিতে পারব না। তবে শুরু হয়েছে, কমিশন গঠনের প্রয়োজন হলে সেটা আলাপ আলোচনার পরে বলা যাবে।’

সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত ও সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে কথা বলছিলেন এই উপদেষ্টা।

তিনি বলেন, ‘পাচার হওয়া অর্থ নিয়ে একটি টাস্কফোর্স আছে, গভর্নর এটা নিয়ে কাজ করছেন। তিনি এখন ওয়াশিংটনে গেছেন, আমরাও যাব। সেখান গেলে আরো আলাপ হবে। এরা আমাদের প্রায়োরিটি, কাজ হচ্ছে।’

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার কবে স্বাভাবিক হতে পারে- এই প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, টিসিবি ছাড়াও বেসরকারি কিছু সংস্থা বাজার নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।

আমদানির পর ডিমের বাজারে স্বস্তি এসেছে, কিন্তু সবজির বাজারে এখনো স্বস্তি আসেনি- সাংবাদিকরা এমন কথার পরিপ্রেক্ষিতে অর্থ উপদেষ্টা বলেন, সবজি সিজনাল, সবজির বাজারে স্বস্তি আসবে। সবগুলোতে স্বস্তি আসবে।

তিনি বলেন, বাজারে মানুষ স্বস্তি পাচ্ছে না, আমরা তো চেষ্টা করছি যতটুকু সরবরাহ করা যায়। ওপেন মার্কেটে (খোলা বাজার) আমরা দিচ্ছি, টিসিবি দিচ্ছি, আলাদাভাবে দিচ্ছে। টিসিবি ছাড়াও কৃষি বিপণন করছে। কয়েকটা প্রাইভেট সংস্থা আছে, তারা নিজ উদ্যোগে করছে। ওরা নিজেদের অর্থে করছে, তাদেরও আমরা এনকারেজ (উৎসাহিত) করছি।

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »