শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলা হিজবুল্লাহর

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৫ মে, ২০২৪

ইসরায়েলের সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের দাবি, ইসরায়েলি সামরিক বাহিনীর ৭৬৯তম ব্রিগেডের সাহেল ব্যাটালিয়নের সদর দফতরকে লক্ষ্য করে ২০টি রকেট এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তারা।

শনিবার (২৫ মে) ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানায়, ইসরায়েলের উত্তরাঞ্চলের আপার গ্যালিলি এলাকায় দক্ষিণ লেবাননের ২০টি রকেট আঘাত হেনেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, ইসরায়েলের ডোভেভ এবং মানারা এলাকায় একাধিক রকেট হামলার চিহ্ন শনাক্ত করা হয়েছে। এতে ইসরায়েলের বেশ কিছু এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

তারা আরও জানায়, পাল্টা হামলা হিসেবে ইসরায়েল দক্ষিণ লেবাননের সোয়ানেহ এবং রামিয়েহ এলাকায় বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছে। এ সময় তারা লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বেশ কয়েকটি সামরিক কাঠামোতে হামলা চালায়। এছাড়াও তারা দেশটির ইয়ারুন এলাকার হিজবুল্লাহর ঘাঁটি এবং হানাইন এলাকার হিজবুল্লাহর সদস্যদের ওপর হামলা চালিয়েছে।

প্রসঙ্গত, লেবাননে সাত মাসে আন্তঃসীমান্ত সহিংসতায় চারশ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল জানিয়েছে, লেবানন থেকে চালানো হামলায় সীমান্তবর্তী অঞ্চলে ১৪ সেনা ও ১০ বেসামরিক লোক নিহত হয়েছেন। পাল্টাপাল্টি এ হামলায় উভয় পক্ষের কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

হিজবুল্লাহ জানায়, তাদের মিত্র ফিলিস্তিনের হামাসকে সমর্থন করতে এবং লেবাননে আক্রমণ চালানোর জন্য তারা ইসরায়েলে পাল্টা হামলা চালাচ্ছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »