শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

মদিনায় ২১ লাখ গাছ রোপণ করা হচ্ছে

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

 

 

জীবনমান উন্নয়ন, সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশগত স্থায়িত্ব নিশ্চিত করতে ‘গ্রিন সিটি ইনিশিয়েটিভ’ চালু করেছে মদিনা পৌরসভা। এই উদ্যোগের আওতায় মদিনাজুড়ে ২১ লাখ গাছ রোপণ করা হবে, যা নগর পরিবেশে এক নতুন সবুজ বিপ্লব আনবে বলে আশা করা হচ্ছে।

সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো—

সবুজ এলাকা বৃদ্ধি

কার্বন নির্গমন হ্রাস

তাপমাত্রা নিয়ন্ত্রণ

নগর পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি

প্রকল্পটি সৌদি গ্রিন ইনিশিয়েটিভ ও ভিশন ২০৩০-এর সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হচ্ছে। এতে স্মার্ট ট্রি ট্যাগিং এবং ডিজিটাল মনিটরিং সিস্টেম ব্যবহার করে প্রতিটি গাছের বৃদ্ধি ও স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হবে।

এছাড়া রাস্তা, পার্ক ও আবাসিক এলাকায় সবুজায়ন সম্প্রসারণের পাশাপাশি নাগরিকদের পরিবেশবান্ধব স্বেচ্ছাসেবায় অংশগ্রহণের সুযোগ করে দেবে এই উদ্যোগ। এর মাধ্যমে মদিনাকে একটি টেকসই, সবুজ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রকল্প শুধু পরিবেশ রক্ষা নয়, বরং স্থানীয়দের জীবনমান উন্নয়ন, পর্যটন সম্ভাবনা বৃদ্ধি এবং ইসলামী ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »