শিরোনাম :
আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক ও আরিফ সোহেলকে সাধারণ সম্পাদক

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
হাসনাত আব্দুল্লাহ ও আরিফ সোহেল - ফাইল ছবি
হাসনাত আব্দুল্লাহ ও আরিফ সোহেল - ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে আহ্বায়ক ও আরিফ সোহেলকে সাধারণ সম্পাদক,মঙ্গলবার রাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে চার সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ।

চার সদস্যের প্রাথমিক এই প্রাথমিক কমিটিতে কমিটিতে মুখ্য সংগঠক হয়েছেন আব্দুল হান্নান মাসুদ এবং মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন উমামা ফাতিমা।

কমিটির নাম ঘোষণা শেষে সারজিস আলম বলেন, এই কমিটি পুরো বাংলাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করবে।

তিনি জানান, এই কমিটি সারাদেশে যারা জুলাই অগাস্টের আন্দোলনে সংগঠক হিসেবে কাজ করেছে তাদের একটি কাঠামোর মধ্যে নিয়ে আসবে।

কেন এই কমিটি গঠন করা হয়েছে তার কারণ ব্যাখ্যা করে আলম বলেন, ‘বিভিন্ন সময় আমরা শুনছি বিভিন্ন জায়গায় ভুয়া সমন্বয়ক সেজে অনেকে অনেক ধরনের কাজ করছে। কিন্তু আমাদের কোনো কমিটি কাঠামো না থাকায় এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যায় না।’

যে কারণে নতুন কমিটি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে ও সারাদেশের বৈষম্যবিরোধী প্লাটফরমে যারা কাজ করেছে তাদেরকে সংগঠিত করবে।

পরবর্তীতে কমিটির আকার আরো বড় করা হবে বলেও জানান হয় এই সংবাদ সস্মেলনে।

সূত্র : বিবিসি

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »