শিরোনাম :
আল-আকসা মসজিদে বসতি স্থাপনকারী ইসরায়েলিদের অনুপ্রবেশের তীব্র নিন্দা জানাল মালয়েশিয়া জোহর রাজ্য নির্বাচনের বিএন প্রার্থীদের তালিকা যাচাই-বাছাই চলছে: আহমদ জাহিদ চিলমারী ঘাটে ২৫ নৌকা ডুবি, বিপুল ক্ষয়ক্ষতি ডেঙ্গু রোগীর বিভিন্ন পরীক্ষার খরচে ৮০ শতাংশ ছাড়ের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর সিআইডির দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান ইউক্রেন যুদ্ধ ‘নতুন পর্যায়ে প্রবেশ করেছে’ বলে দাবি ক্রেমলিনের লেবানন ও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রাখলে বাব আল-মান্দেব প্রণালি অচল হতে পারে: আইআরজিসির হুঁশিয়ারি ক্ষুদ্র ব্যবসা নয়, উচ্চমূল্যের শিল্প ও প্রযুক্তির নিয়ন্ত্রণে যেতে হবে বুমিপুত্রদের: উপপ্রধানমন্ত্রী আহমদ জাহিদ হামিদি রাজনীতিকের বিরুদ্ধে শিক্ষার্থীকে চড় মারার অভিযোগ: তদন্ত শেষের পথে, সাক্ষীদের জবানবন্দি নিচ্ছে পুলিশ দেশের বাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

উত্তপ্ত বাংলাদেশের রাজনীতি রাজধানীর প্রবেশদ্বারে বিএনপি-আ.লীগের অবস্থান আজ

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৯ জুলাই, ২০২৩
সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনের কর্মসূচি হিসেবে আজ শনিবার
সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনের কর্মসূচি হিসেবে আজ শনিবার

সরকারের পদত্যাগের এক দফা আন্দোলনের কর্মসূচি হিসেবে আজ শনিবার (২৯ জুলাই) রাজধানীর প্রবেশ পথে অবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি। নয়াপল্টনে গতকাল শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে মহাসমাবেশ থেকে নতুন এ কর্মসূচি ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর শান্তি সমাবেশ শেষে আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা আসে, একই দিনে তারাও রাজধানীর সব কয়টি প্রবেশদ্বারে অবস্থান কর্মসূচি পালন করবে। যদিও ঢাকা মহানগর পুলিশ (ডিমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ’ঢাকার প্রবেশমুখে কাউকে অবস্থান নিতে দেব না। কারণ, তাতে জনভোগান্তি বাড়বে।’
মির্জা ফখরুল মহাসমাবেশ থেকে জানান, শনিবার ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচি বেলা ১১ থেকে ৪টা পর্যন্ত চলবে।

মহাসমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন, নির্বাচন কমিশন পুনর্গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, মিথ্যা গায়েবী মামলা প্রত্যাহারের দাবিতে ল শনিবার (২৯ জুলাই) ঢাকা মহানগরীর সকল গুরুত্বপূর্ণ প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বেলা ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ কর্মসূচি চলবে।’

এদিকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ এনটিভি অনলাইনকে তথ্য নিশ্চিত করে জানান, শনিবার রাজধানীর সব কয়টি প্রবেশপথে দলের পক্ষ থেকে অবস্থান কর্মসূচি পালন করা হবে।

আর আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ কয়েকটি প্রবেশমুখে শান্তি সমাবেশ করবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল। তিনি জানান, আব্দুল্লাহপুর, টঙ্গী, গাবতলী, আমিনবাজারে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

শান্তি সমাবেশ থেকে শুক্রবার শান্তি সমাবেশ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আজকে নাকি সিদ্ধান্ত আসছে, ঢাকার প্রবেশদ্বার বন্ধ করবে (বিএনপি)। আপনারা রাস্তা বন্ধ করতে আসবেন না। আপনাদের চলার রাস্তাও বন্ধ করে দেব। চোখ রাঙাবেন না। আমাদের শিকড় এ মাটির অনেক গভীরে। চোখ রাঙাবেন না। দেশি-বিদেশি যারা চোখ রাঙ্গাতে চায় তাদের বলি, আমাদের শিখর অনেক গভীরে। শেখ হাসিনা বাংলার জনগণের বিশ্বস্ত প্রতিনিধি। গত ৭৫ থেকে অর্জনের নাম শেখ হাসিনা। যিনি বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি অর্জন নিয়ে এসেছেন। তিনি বাংলাদেশের জনগণের সবচেয়ে প্রিয় নেত্রী শেখ হাসিনা। যিনি প্রতিদিন সাড়ে তিন ঘণ্টার বেশি ঘুমান না।’

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »