শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

হিজবুল্লাহর নতুন সামরিক কমান্ড

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

দীর্ঘমেয়াদি স্থল যুদ্ধের জন্য যোদ্ধাদের প্রস্তুত করছে হিজবুল্লাহর নতুন সামরিক কমান্ড। এটি গত ২৭ সেপ্টেম্বর দলের প্রধান হাসান নাসরুল্লাহর নিহত হওয়ার ২৭ ঘণ্টার মধ্যেই গঠিত হয়েছিল। শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে দু’টি সূত্রে এই তথ্য জানানো হয়েছে।

হিজবুল্লাহর কার্যক্রম সম্পর্কে অবহিত চারটি সূত্র নিশ্চিত করেছে, দলটির কাছে এখনো অস্ত্রের বড় মজুদ রয়েছে। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রটি এখনো তারা ব্যবহার করেনি। তবে ইসরাইলের দাবি, বিমান হামলার কারণে তাদের অস্ত্রাগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানিয়েছে, ইসরাইলি হামলা সত্ত্বেও পাল্টা আক্রমণ চালিয়ে নিচ্ছে হিজবুল্লাহর এই নতুন কমান্ড। এর অর্থ হলো দক্ষিণ ইসরাইলে যোদ্ধারা রকেট ছুড়তে এবং কেন্দ্রীয়ভাবে জারি করা আদেশ অনুযায়ী লড়াই করতে তারা এখনো সক্ষম।

ইসরাইলি থিঙ্ক-ট্যাঙ্ক আলমার বিশ্লেষক আব্রাহাম লেভিন বলেন, হিজবুল্লাহ ইসরাইলি সৈন্যদের প্রতিরোধের উদ্দেশে ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে। তারা এখন সময়ের অপেক্ষা করছে। কারণ, ইসরাইলকে প্রতিরোধ করা সহজ ছিল না।

তিনি আরো বলেন, তাদের কমান্ড চেইন ক্ষতিগ্রস্থ হয়েছে ঠিক। তবে ইসরাইলি বাহিনীকে প্রতিরোধ করা কিংবা ইসরাইলে হামলা করার শক্তি ক্ষয়ে যায়নি।

হিজবুল্লাহর এক ফিল্ড কমান্ডার বলেন, যোদ্ধাদের সামর্থ্য অনুযায়ী আদেশ পালন করার নির্দেশনা রয়েছে। তবে নতুন নেতৃত্ব মাঠের সাথে সরাসরি যোগাযোগে বেগ পেতে হচ্ছে।

তিনি আরো বলেন, নতুন নেতৃত্ব তাদের কাঠামো সম্পর্কে আরো বিশদ বিবরণ প্রকাশ না করে সম্পূর্ণ গোপনীয়তার সাথে কাজ করছে।

হিজবুল্লাহ অপারেশনের সাথে পরিচিত আরেকটি সূত্র বলেছে, ‘হিজবুল্লাহর জন্য তাদের ডেডিকেটেড, ফিক্সড-লাইন ফোন নেটওয়ার্ক বর্তমান যোগাযোগের জন্য অপরিহার্য ছিল।’ সূত্রগুলো ইঙ্গিত করেছে যে নেটওয়ার্কটি সেপ্টেম্বরে নেটওয়ার্ক হামলা থেকে বেঁচে গিয়েছিল।

সূত্র : মিডল ইস্ট মনিটর

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »