শিরোনাম :
রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, দায়িত্ব পালন করবেন স্পিকার President Shahabuddin resigns citing ill health Bangladeshi Worker Pleads Not Guilty to Fatal Reckless Driving Charge in Malaysia Modi vows tougher action against paper leaks, says issue affects millions of students জোহরের মালয় ভোটারদের সঙ্গে নেগেরি সেম্বিলানের ভোটারদের তুলনা নয়: আমিনুদ্দিন হারুন জোরপূর্বক শ্রম ইস্যুতে যুক্তরাষ্ট্রের কম শুল্কের সুবিধা পেল মালয়েশিয়া, সামনে নতুন তদন্ত ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা ইহুদিবিদ্বেষ নয়, নিপীড়নের প্রতিবাদ: আনোয়ার ‘প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়’, মধ্যরাতের ভিডিও বার্তায় মোদি কুয়ালালামপুরে অভিবাসন বিভাগের অভিযান, ১০৯ বিদেশি নাগরিক আটক বিদ্যুৎ-গ্যাসসহ শিল্পের সংকট দূর করতে সংশ্লিষ্টদের নির্দেশ প্রধানমন্ত্রীর

এক দশক পর ১৬ আগস্ট বিকালে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ঘোষণা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪

এক দশক পর ১৬ আগস্ট বিকালে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের ঘোষণা

এক দশক পর জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৩টায় ভারতের নির্বাচন কমিশন তিন ধাপে এই নির্বাচন হবে বলে ঘোষণা করেছে। খবর এনডিটিভির।

নির্বাচন কমিশন জানিয়েছে, জম্মু ও কাশ্মীরে ১৮, ২৫ সেপ্টেম্বর এবং ১ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ফলাফল ঘোষণা করা হবে ৪ অক্টোবর।

এদিন কেবল কাশ্মীরের নয়, হরিয়ানা রাজ্যের নির্বাচনের তারিখও ঘোষণা করা হয়েছে। হরিয়ানায় বিধানসভা নির্বাচন এক দফায় অনুষ্ঠিত হবে; সেখানে ভোটগ্রহণ হবে ১ অক্টোবর এবং ফলাফল ঘোষণা হবে ৪ অক্টোবর।

কমিশন মনে করা হয়েছিল যে শুক্রবার কাশ্মীর, হরিয়ানা, ঝাড়খণ্ড ও মহারাষ্ট্রের ভোটগ্রহণের তারিখ একসঙ্গে ঘোষণা করা হবে। তবে কাশ্মীর ও হরিয়ানা ছাড়া অন্য দুই রাজ্যের নির্বাচনী তারিখ ঘোষণা করা হয়নি।

৩৭০ ধারা বাতিল সংক্রান্ত মামলায় গত বছর ভারতের শীর্ষ আদালত জানিয়েছিল, কাশ্মীরে গণতন্ত্র পুনঃস্থাপন অত্যন্ত জরুরি। ৩০ সেপ্টেম্বর ২০২৪ সালের মধ্যে সেখানকার নির্বাচন সম্পন্ন করতে হবে।

সেই অনুযায়ী, নির্বাচন কমিশন তিন ধাপে ভোটের সূচি ঘোষণা করেছে। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার মন্তব্য করেছেন যে, গত লোকসভা নির্বাচনে কাশ্মীরের মানুষ যেভাবে গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছেন, তাতে বুলেটের বিরুদ্ধে ব্যালটের জয় নিশ্চিত হবে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »