শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

হিজবুল্লাহ ইসরায়েলের উত্তরাঞ্চলে ফালাক ২ রকেট ছুড়েছে

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৯ জুন, ২০২৪

লেবাননের রাজনৈতিক ও সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের উত্তরাঞ্চলে একটি সামরিক কমান্ড সেন্টার লক্ষ্য করে অনেকগুলো ফালাক ২ রকেট ছুড়েছে।

এক নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, এর আগে বিভিন্ন ঘটনায় হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যস্থলে ফালাক ১ রকেট ছুড়লেও এই প্রথম দেশটিতে হামলা চালাতে তারা ফালাক ২ রকেট ব্যবহার করল।

ইরানের তৈরি স্থল থেকে স্থলে নিক্ষেপযোগ এই রকেটের পাল্লা ১০ দশমিক ৮ কিলোমিটার। এসব রকেটের ১২০ কেজি ভরের ওয়ারহেডে ৬০ কেজি বিস্ফোরক ধরে। সিরিয়ার গৃহযুদ্ধে এই ধরনের রকেট ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল।

এই হামলায় ইসরাইলে কোনো হতাহত হয়েছে কিনা জানা যায়নি। ইসরাইলের স্থানীয় গণমাধ্যমেও হিজবুল্লাহর নতুন ধরনের অস্ত্রের ব্যবহারের খবর প্রকাশ করেছে।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসন ও গণহত্যা অব্যাহত রয়েছে। সেই সঙ্গে ইসরাইল ও লেবাননে হামাসের মিত্র সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে লড়াই চলছে।

গত সপ্তাহে এই লড়াই আরও তীব্র হয়েছে। ইসরাইল ক্রমেই লেবাননের ভূখণ্ডের গভীরে আঘাত হানছে। যার ফলে আরও বিস্তৃত সংঘাত শুরু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে সর্বাত্মক হামলার হুঁশিয়ারি দিচ্ছে। এই বাগযুদ্ধ বড় যুদ্ধে মোড় নিতে পারে বলে মনে করা হচ্ছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »