শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

তাবুং হাজি আরসিআই তদন্তে আরও তিনজন গ্রেপ্তার, অভিযোগে ৪ লাখ ৫০ হাজার রিঙ্গিতের অনিয়ম

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ৫ আগস্ট, ২০২৬

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) তাবুং হাজিকে ঘিরে গঠিত রয়্যাল কমিশন অব ইনকোয়ারি (আরসিআই) সংক্রান্ত তদন্তে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে। তাদের বিরুদ্ধে প্রায় ৪ লাখ ৫০ হাজার রিঙ্গিতের ‘নোটিস অব পেনাল্টি’ (এনওপি) চার্জে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্ত করা হচ্ছে।

এমএসিসির তথ্যমতে, গ্রেপ্তার হওয়া তিনজনই পঞ্চাশোর্ধ্ব পুরুষ। তারা একটি সরকার-সংশ্লিষ্ট সম্পত্তি উন্নয়ন প্রতিষ্ঠানের উপপ্রধান মহাব্যবস্থাপক (নির্মাণ), পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য ব্যবস্থাপক এবং প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রতিষ্ঠানটি একটি সংবিধিবদ্ধ সংস্থার সহযোগী প্রতিষ্ঠান।

এমএসিসির একটি সূত্র জানায়, তদন্তে সহযোগিতা করতে মঙ্গলবার সন্ধ্যা প্রায় ৬টার দিকে তারা এমএসিসির সদর দপ্তরে উপস্থিত হলে সেখান থেকেই তাদের গ্রেপ্তার করা হয়।

তাবুং হাজি সংক্রান্ত আরসিআই প্রতিবেদনের ভিত্তিতে চলমান এই তদন্তে অর্থ আত্মসাৎ ও আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত অব্যাহত রয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »