শিরোনাম :
সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের কোটা নির্ভরতা ছেড়ে মালয় ও বুমিপুত্রদের আত্মনির্ভরশীল হয়ে ওঠার আহ্বান উচ্চশিক্ষামন্ত্রীর কেদাহতে চালচাষীদের সার সরবরাহে বিলম্ব: এমএসিসির তদন্ত শুরু জাকার্তায় আটকে পড়া মালয়েশিয়ানদের পাশে এক ইন্দোনেশীয় নারী নেপালে পৌঁছেছে মালয়েশিয়ার বিশেষ উদ্ধারকারী দল ‘স্মার্ট’ দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত

ইসরায়েলি নাগরিকদের মালয়েশিয়ায় ঠাঁই নেই: আনোয়ার ইব্রাহিম

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

মালয়েশিয়ায় কোনো ইসরায়েলি নাগরিকের উপস্থিতি পাওয়া গেলে তাদের সঙ্গে সঙ্গে দেশ থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার নীতিতে মালয়েশিয়া অটল এবং এ বিষয়ে কোনো ধরনের আপস করা হবে না।

আজ বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আনোয়ার ইব্রাহিম বলেন, মালয়েশিয়ায় ইসরায়েলি নাগরিক প্রবেশের অভিযোগ গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিরাপত্তা সংস্থাগুলো বিষয়টি খতিয়ে দেখছে।

তিনি বলেন, “আমরা তদন্ত করছি। এ ধরনের ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যদি কোনো ইসরায়েলি নাগরিকের উপস্থিতি নিশ্চিত হয়, তাহলে তাদের অবিলম্বে বহিষ্কার করা হবে।”

সম্প্রতি কয়েকটি গণমাধ্যমে দাবি করা হয়, দ্বিতীয় কোনো দেশের পাসপোর্ট ব্যবহার করে কিছু ইসরায়েলি নাগরিক জোহর অঙ্গরাজ্যে প্রবেশ করেছেন।

এ বিষয়ে আনোয়ার বলেন, তদন্তের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পালন করছে এবং শিগগিরই এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেবেন উচ্চশিক্ষামন্ত্রী ড. জামব্রি আবদুল কাদির।

এর আগে মঙ্গলবার জোহর রাজ্য সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ফরেস্ট সিটির ‘নেটওয়ার্ক স্কুল’-এর কার্যক্রম তদন্তের আহ্বান জানায়। অভিযোগ রয়েছে, ওই কর্মসূচিতে অংশ নিতে কিছু ব্যক্তি অন্য দেশের পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়ায় প্রবেশ করেছেন, যা জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমেও এমন অভিযোগ ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েলি পাসপোর্টের পাশাপাশি অন্য দেশের নাগরিকত্বের নথি ব্যবহার করে কয়েকজন বিদেশি মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করেছেন বা অবস্থান করছেন। তবে এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত অব্যাহত রয়েছে।

 

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »