শিরোনাম :
অনলাইন প্রতারণা রোধে বিশেষ কমিটির সিদ্ধান্ত শিগগিরই মন্ত্রিসভায় : ফাহমি ফাদজিল মেডিকেল ডিভাইস অনুমোদনে আসিয়ানের ঐতিহাসিক উদ্যোগ, সমন্বয় করবে মালয়েশিয়া ফ্যাসিস্টের হাত থেকে মুক্তি পেয়েছি, কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি: রাষ্ট্রপতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় ‘অপারেশন মেলানোপ্লাস’-এর আওতায় মাদকের বড় চক্রকে আটক করেছে পুলিশ ইন্দোনেশিয়ার মাদক চোরাচালান মামলায় দ্বিতীয় পাইলটকে গ্রেপ্তার করেছে পুলিশ নেপালে উদ্ধার ও সহায়তা কার্যক্রমের আনুষ্ঠানিক তথ্য দিবে উইস্মা পুত্রা: নাদমা সরকারি খরচের কার্যকর বাস্তবায়ন ও সুফল নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর মন্ত্রিসভার ঐক্যই সরকারের স্থিতিশীলতার ভিত্তি: আনোয়ার ভর্তুকির চাপে সরকারি ব্যয়ে লাগাম টানার আহ্বান আনোয়ারের

রুশ জেনারেলকে গুলি করেই অভিযুক্তের দুবাই যাত্রা, তবু শেষরক্ষা হলো না

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

রুশ জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভকে গুলি করার অভিযোগে সন্দেহভাজন এক ব্যক্তিকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটক করা হয়েছে। তাকে ইতোমধ্যে রাশিয়ার কাছে প্রত্যর্পণ করেছে  আমিরাতি কর্তৃপক্ষ। রাশিয়ার নিরাপত্তা কর্মকর্তা ও তদন্তকারীদের বরাতে রোববার এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা.

গত শুক্রবার (৬ ফেব্রুয়ারি) মস্কোর ভোলোকোলামস্ক মহাসড়কের একটি অ্যাপার্টমেন্ট ভবনে রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থার উপপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ভ্লাদিমির আলেক্সেয়েভকে গুলি করা হয়। দুর্বৃত্তরা সাইলেন্সারযুক্ত মাকারভ পিস্তল দিয়ে জেনারেলকে তিনবার গুলি করেয। গুলিবিদ্ধ আলেক্সেয়েভকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেয়া হয়। এখন তিনি চেতনা ফিরে পেয়েছেন এবং কথা বলতে পারছেন বলে জানিয়েছেন তার স্ত্রী।

রাশিয়ার শীর্ষ গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) এক বিবৃতিতে জানিয়েছে, লিউবোমির কোরবা নামের এক ব্যক্তিকে দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। রুশ তদন্তকারীদের দাবি, ইউক্রেনের গোয়েন্দা সংস্থা কোরবাকে এই হামলা চালানোর দায়িত্ব দেয়। রাশিয়া অভিযোগ করেছে, এই হামলার পেছনে ইউক্রেন রয়েছে। তবে কিয়েভ এ অভিযোগ অস্বীকার করেছে।

রুশ গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মুখোশধারী এফএসবি কর্মকর্তারা চোখ বেঁধে এক ব্যক্তিকে রাশিয়ায় একটি ছোট বিমানের ভেতর থেকে নামিয়ে নিয়ে যাচ্ছেন।

এফএসবি জানিয়েছে, তারা আরও দুই সহযোগীকে শনাক্ত করেছে, সে দু’জনও রুশ নাগরিক। তাদের মধ্যে ভিক্টর ভাসিনকে মস্কোতে আটক করা হয়েছে, আর জিনাইদা সেরেব্রিতস্কায়া নামে আরেকজন ইউক্রেনে পালিয়ে গেছেন বলে রুশ তদন্তকারীরা জানিয়েছেন।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সন্দেহভাজনকে আটকে সহায়তা করায় সংযুক্ত আরব আমিরাতের নেতা শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকে ধন্যবাদ জানিয়েছেন  প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে কোরবাকে কীভাবে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সংযুক্ত আরব আমিরাত।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »