শিরোনাম :
দুর্নীতির তদন্ত প্রতিহিংসা বা ঈর্ষা থেকে নয়: আনোয়ার ইব্রাহিম সাহিত্য-সংস্কৃতিতে ব্রুনাই-মালয়েশিয়ার সম্পর্ক জোরদারে সংলাপ ভুয়া পুলিশ সেজে ফোন স্ক্যাম, ইপোর এক বৃদ্ধ খোয়ালেন ১৯ লাখ রিঙ্গিত কৃষকদের সুবিধার্থে ব্যর্থ চুক্তি বাতিলের নির্দেশ প্রধানমন্ত্রীর গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে কুয়ালালামপুরে মালয়েশীয়দের বিক্ষোভ মাহা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম থাইল্যান্ডের উপপ্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর, গুরুত্ব পাবে সীমান্ত নিরাপত্তা ও যোগাযোগ কাম্পার ও কুয়ালা কাংসারে পৃথক ক্যাবল চুরির মামলায় চারজনকে আটক করেছে পুলিশ এয়ার ইটাম সশস্ত্র সংঘর্ষ: পেনাং এবং সেলাঙ্গরে অভিযানের পর গ্রেপ্তার আরও ১০ ACC to seek UAE data on Dubai assets of 73 Bangladeshis

রাশিয়ার সতর্কবার্তার পর পিছু হটল পশ্চিম আফ্রিকার ১৫ দেশের জোট ইকোওয়াস

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

নাইজারে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার পুনর্বহালে সামরিক হস্তক্ষেপ নিয়ে বৈঠক অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে পশ্চিম আফ্রিকার ১৫ দেশের জোট ইকোওয়াস।

এর আগে নাইজারে সামরিক হস্তক্ষেপের বিষয়ে ইকোওয়াসকে সতর্ক করে রাশিয়া। মস্কো বলছে, নাইজারে ইকোওয়াসের সামরিক হস্তক্ষেপ ‘সংঘাত দীর্ঘায়িত’ করতে পারে। রাশিয়ার এ সতর্কবার্তার পরই বৈঠক স্থগিতের কথা জানাল ইকোওয়াস।

গত বৃহস্পতিবার (১০ আগস্ট) নাইজারে সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সরকার পুনর্বহালে সামরিক হস্তক্ষেপের জন্য স্ট্যান্ডবাই সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দেয় ইকোওয়াস। এরপর এ বিষয়ে গতকাল শনিবার ঘানার রাজধানী আক্রাতে তাদের আরেকটি বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকে নাইজারে সামরিক বাহিনী সক্রিয় ও মোতায়েনের সবচেয়ে ভালো বিকল্প সম্পর্কে জোটের নেতাদের জানানোর কথা ছিল। তবে কারিগরি কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত করা হয়েছে।

গত ২৬ জুলাই নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে তার বাসভবনে অবরোধ করে রাখেন প্রেসিডেন্সিয়াল গার্ডের বিদ্রোহী সদস্যরা। আটকের পরের দিন বৃহস্পতিবার সামরিক অভ্যুত্থানের ঘোষণা দেন তারা।

এরপরই দেশটিতে সেনা অভ্যুত্থানের পক্ষে-বিপক্ষে সমাবেশ করতে থাকেন সাধারণ মানুষ। এমনকি সমাবেশ থেকে প্রেসিডেন্টের দলের প্রধান কার্যালয়ে আগুন দিয়েছে অভ্যুত্থানের সমর্থকরা। ফলে প্রেসিডেন্ট সমর্থক ও অভ্যুত্থানের সমর্থকদের মধ্যে সংঘাত থেকে দেশের নিরাপত্তা পরিস্থিতির অবনতি হয়।

তবে তাদের এ অভ্যুত্থানকে ভালোভাবে নেয়নি আফ্রিকা অঞ্চলের ১৫ দেশের জোট ইকোয়াস। ৬ আগস্টের মধ্যে দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে পুনর্বহালের সময়সীমা বেঁধে দিয়েছিল জোটটি। তা না হলে তাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর কড়া বার্তাও দেওয়া হয়। সামরিক অভিযানের আশঙ্কা থেকে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার গ্রুপের সহায়তা চেয়েছে নাইজারের জান্তা সরকার।

প্রেসিডেন্ট মোহাম্মদ বাজোমকে পুনর্বহাল গৃহীত পদক্ষেপে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তারা বলছে, নাইজারের সেনা অভ্যুত্থাননের ফায়দা তুলছে রাশিয়ার ভাড়াটে সেনাদল ওয়াগনার। নাইজারে ফ্রান্স ও যুক্তরাষ্ট্রের সেনাঘাঁটি রয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »