তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের প্রয়োজন রয়েছে। সেইসঙ্গে হামাসের নিরস্ত্রীকরণের কথাও তুলে ধরেন মেলোনি। তার ভাষায়, “হামাসের ফিলিস্তিনে ভবিষ্যতে কোনো ভূমিকা থাকা উচিত নয়।”
ইতালির প্রধানমন্ত্রী বলেন, গাজার সাধারণ মানুষের মানবিক সহায়তায় তাদের দেশ অবিচলভাবে কাজ করে যাচ্ছে। “ফুড ফর গাজা” উদ্যোগ, চিকিৎসা সহায়তা ও “ইউনিভার্সিটি করিডর” কর্মসূচির পাশাপাশি প্যালেস্টাইন পুলিশ প্রশিক্ষণ ও প্রশাসনিক সংস্কারেও ইতালি সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান তিনি।







