শিরোনাম :
বদলা নিলো ইরান, ইসরায়েলের শিল্প স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের বিরুদ্ধে ‘অপারেশন নাসর’ শুরু করলো ইরান মালয়েশিয়ায় অবৈধ বিদেশি ব্যবসার বিরুদ্ধে দেশজুড়ে অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর যুদ্ধবিরতি উপেক্ষা করে ফের ইসরায়েল ইরানের পাল্টাপাল্টি হামলা জ্বালানির দাম বাড়ানোর প্রস্তাব নাকচ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম , জনগণের স্বার্থে ভর্তুকি অব্যাহত রাখার অঙ্গীকার সীমান্তে পুশইন ইস্যু আলোচনা হবে বিজিবি-বিএসএফ বৈঠকে: স্বরাষ্ট্রমন্ত্রী নারী-শিশুদের বন্দুকের মুখে বাংলাদেশে ঠেলে দিচ্ছে বিএসএফ দুপুরের মধ্যে ঢাকাসহ ১৭ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ

বদলা নিলো ইরান, ইসরায়েলের শিল্প স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা

পিবিএন টিভি ২৪ রিপোর্ট:
  • সর্বশেষ আপডেট: সোমবার, ৮ জুন, ২০২৬

চলমান পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) সোমবার জানিয়েছে, তারা ইসরায়েলের হাইফা শহরের শিল্প স্থাপনাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের একটি পেট্রোকেমিক্যাল কারখানায় হামলার প্রতিশোধ হিসেবে এই আঘাত হানা হয়েছে বলে তারা দাবি করেছে।

এক বিবৃতিতে আইআরজিসির জনসংযোগ বিভাগ জানায়, তাদের মহাকাশ বাহিনীর সদস্যরা শত্রুপক্ষের হামলার জবাবে এই ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করেছে। তাদের দাবি, হাইফার অনুরূপ শিল্প স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

আইআরজিসি আরও অভিযোগ করে,  ইসরায়েল ইরানের বেসামরিক স্থাপনা ও তেল-শিল্পকে লক্ষ্যবস্তু করে একটি বিপজ্জনক পরিস্থিতির সূচনা করেছে।

বিবৃতিতে সতর্ক করে বলা হয়, যদি এ ধরনের হামলা অব্যাহত থাকে, তাহলে তাদের প্রতিক্রিয়ার পরিধি মধ্যপ্রাচ্যের সব জ্বালানি-সম্পর্কিত স্থাপনা পর্যন্ত বিস্তৃত হতে পারে।

আইআরজিসি আরও বলেছে, এই অঞ্চলে যে অগ্নিসংযোগমূলক পরিস্থিতি তৈরি হয়েছে, তার ফলে বৈশ্বিক অর্থনীতিতে যে প্রভাব পড়বে, তার দায়ভার মূল উসকানিদাতা আমেরিকাকেই বহন করতে হবে।হাইফা ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ বন্দর ও শিল্পনগরী, যেখানে তেল শোধনাগার, রাসায়নিক শিল্প এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামো রয়েছে।

আরো পড়ুন

© All rights reserved © pbntv24
Developer Vom Tech
Translate »