আফগান সীমান্তের কাছে পাকিস্তানের একটি সেনা চৌকিতে উগ্রবাদীরা গতরাতে হামলা চালায়, এতে ১৬ জন সেনা নিহত এবং আরো পাঁচজন গুরুতর আহত হয়েছে। শনিবার দুই গোয়েন্দা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এএফপি এ খবর জানায়।
নাম প্রকাশ না করার শর্তে একজন সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা এএফপিকে বলেন, ’৩০ জনেরও বেশি উগ্রবাদী খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মাকেন এলাকায় একটি সেনা পোস্টে এ হামলা চালায়। উগ্রবাদীদের আক্রমণে ১৬ সেনা নিহত এবং পাঁচজন গুরুতর আহত হয়েছেন।’
সূত্র : এএফপি/বাসস